ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় ৩ জন নিহত, আহত ১

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৮-২০২৫ ০৯:৪৪:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৫ ০২:০৭:২১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭৭ বার পঠিত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় ৩ জন নিহত, আহত ১
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর অংশে দ্রুতগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হলে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে শ্রীনগরের ষোলঘর এলাকায় যাত্রী ছাউনির পাশে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, প্রাইভেটকারটি মাওয়া থেকে ঢাকার দিকে যাওয়ার পথে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দেয়। মুহূর্তেই গাড়িটি উল্টে গেলে এতে থাকা চার যাত্রীর মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় বাকি দুজনকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক আরেকজনকে মৃত ঘোষণা করেন। অপর আহত ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। নিহতদের পরিচয় প্রাথমিকভাবে আরমান, রাইসা ও তানজিল বলে জানা গেছে; তবে তাদের বিস্তারিত পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা যায়নি।

পুলিশের প্রাথমিক ধারণা, অতিরিক্ত গতি এবং সতর্কতার অভাবই এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনার মূল কারণ। দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয়দের মতে, এ এলাকায় প্রায়ই অতিরিক্ত গতিতে যানবাহন চলাচল করে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।