ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

২২ আগস্টের হামলায় গাজায় অন্তত ৭১ নিহত, আহতের সংখ্যা ২৫১ ছাড়াল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৮-২০২৫ ১০:০৩:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৮-২০২৫ ১০:০৩:০৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৮ বার পঠিত
২২ আগস্টের হামলায় গাজায় অন্তত ৭১ নিহত, আহতের সংখ্যা ২৫১ ছাড়াল

গাজায় ইসরায়েলের সর্বশেষ সামরিক অভিযানে একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ৭১ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও ২৫১ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার (২২ আগস্ট) এ হতাহতের ঘটনা নিশ্চিত করেছে।
 

সেদিন গাজা সিটিতে ব্যাপক তাণ্ডব চালায় ইসরায়েলি বাহিনী, যেখানে অন্তত ৩৭ জন নিহত হন। শেখ রেদওয়ান এলাকায় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি স্কুলে বোমাবর্ষণে ১২ জনের মৃত্যু হয়। একই দিন তুফাহ এলাকাতেও হামলা চালানো হয়। এ ছাড়া দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে একটি তাবুতে চালানো হামলায় চার শিশুসহ পাঁচজন নিহত হন।
 

মধ্য গাজার মাঘাজি ক্যাম্প এবং উত্তর গাজার জাবালিয়া আলা বালাদ এলাকাও ইসরায়েলি বোমাবর্ষণের শিকার হয়। এদিকে ত্রাণ সংগ্রহকারীদের লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় অন্তত সাতজন প্রাণ হারিয়েছেন।
 

হামলার প্রেক্ষাপটে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী সতর্ক করেছেন, যদি হামাস যুদ্ধবিরতির শর্ত মেনে না নেয়, তবে পুরো গাজা সিটি ধ্বংস করে ফেলা হবে।
 

উল্লেখ্য, নভেম্বর ২০২৩ সালের পর থেকে টানা ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ৬২ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর আহতের সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে। চলমান এই সংঘাত আন্তর্জাতিক অঙ্গনে গভীর উদ্বেগ ও সমালোচনার জন্ম দিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।