ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

গাজ্জায় দুর্ভিক্ষ: শিশুরা চায় মরতে যেন জান্নাতে গিয়ে খেতে পারে, মানবাধিকার সংকট তীব্র

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৮-২০২৫ ১০:৪৩:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৮-২০২৫ ১০:৪৩:১৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৭ বার পঠিত
গাজ্জায় দুর্ভিক্ষ: শিশুরা চায় মরতে যেন জান্নাতে গিয়ে খেতে পারে, মানবাধিকার সংকট তীব্র ছবি: সংগৃহীত
গাজ্জায় চলমান দুর্ভিক্ষ পরিস্থিতি সম্প্রতি যা ঘোষণা করা হয়েছে, তা শাইমা আল-ওবাইদি, সেভ দ্য চিলড্রেনের সিনিয়র মিডিয়া ম্যানেজারের মতে, অবাক করার মতো নয়; বরং বাস্তব অবস্থা আরও ভয়াবহ। তিনি বলেন, “গাজ্জার শিশুরা আমাকে বলেছে, তারা চায় যেন তারা মারা যায়, যাতে জান্নাতে গিয়ে অন্তত খেতে পারে।”
 
বিবিসি নিউজের প্রতিবেদনে আল-ওবাইদি জানান, তিনি রমজান মাসে গাজ্জায় ছিলেন। ২ মার্চ হঠাৎ ত্রাণ প্রবাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সেই দিন বাজারে লেটুস পাতা পাওয়ায় শহরে অল্পখাটো আনন্দের ছোঁয়া ছিল; মানুষ আলোচনা করছিল কিভাবে ইফতারের জন্য সালাদ বানানো হবে।
 
কিন্তু কয়েক দিনের মধ্যে পরিস্থিতি চরমে পৌঁছায়। প্রোটিন এবং মাংসের সরবরাহ শেষ হয়ে যায়। কয়েক সপ্তাহের মধ্যে তাজা ফল এবং সবজি পাওয়া বন্ধ হয়ে যায়। এক মাসের মধ্যেই ময়দাও শেষ হয়ে যায় এবং বাজারে যা কিছু পাওয়া যায়, তা স্বাভাবিক মূল্যের তিনগুণ দামে বিক্রি হচ্ছে। অনেক মানুষ বাধ্য হয়ে ঘাস, গাছের পাতা খাচ্ছে।
 
আল-ওবাইদি আরও বলেন, “এমন অবস্থা চলতে থাকলে গাজ্জা মানব শূন্য নগরীতে পরিণত হবে। এর জন্য শুধু হামাস বা ইসরাইল নয়, দায়ী সকল রাষ্ট্র যারা নীরবে এই হত্যাযজ্ঞ দেখেছে এবং প্রতিবাদ করেনি।”

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।