ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

পলিথিন নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের আহ্বান, ঢাকার টেকসই উন্নয়নে বিকেন্দ্রীকরণের তাগিদ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৮-২০২৫ ০৪:০৪:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৫ ০৪:০৪:৪৮ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৯ বার পঠিত
পলিথিন নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের আহ্বান, ঢাকার টেকসই উন্নয়নে বিকেন্দ্রীকরণের তাগিদ
পলিথিন উৎপাদন ও ব্যবহার নিয়ন্ত্রণে সরকারের পাশাপাশি বিভিন্ন সংস্থা কার্যকর ভূমিকা নিতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি অভিযোগ করেন, পলিথিন কারখানা বন্ধে অভিযান চালাতে গিয়ে তার সহকর্মীরা হামলার শিকার হলেও এখন র‌্যাবসহ একাধিক সংস্থা এগিয়ে এসেছে, যা ইতিবাচক অগ্রগতি। শনিবার (২৩ আগস্ট) রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এক আলোচনায় তিনি এ কথা বলেন।
 
রিজওয়ানা হাসান বলেন, পলিথিন শপিং ব্যাগ বন্ধে দুটি বড় চ্যালেঞ্জ রয়েছে—প্রথমটি উৎপাদন বন্ধ করা, দ্বিতীয়টি ব্যবহারকারীদের সচেতন করা। সরকারের পক্ষ থেকে সচেতনতা তৈরির চেষ্টা অব্যাহত থাকলেও নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে। তিনি শিল্প উদ্যোক্তাদের পরিবেশবান্ধব হতে এবং দূষণকারী কারখানা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে ঢাকার জনসংখ্যার চাপ কমাতে আশপাশে স্যাটেলাইট শহর গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।
 
আলোচনায় অংশ নিয়ে রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম বলেন, টেকসই উন্নয়নের জন্য শুধু রাজধানী নয়, গোটা দেশকে টেকসই করতে হবে। কর্মসংস্থানের বিকল্প উৎস না থাকায় ঢাকায় চাপ ক্রমেই বাড়ছে। এজন্য সমন্বিত পরিকল্পনা ও একটি কর্তৃপক্ষের অধীনে উন্নয়ন কার্যক্রম পরিচালনার প্রস্তাব দেন তিনি।
 
বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি ড. আদিল মোহাম্মদ খান বলেন, ঢাকার উন্নয়নকে বাইরে ছড়িয়ে দিতে হবে এবং প্রান্তিক অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। রিহ্যাবের সহ-সভাপতি লিয়াকত আলী ভূঁইয়া রাজধানীর যানজট নিরসনে বিকল্প শহর গড়ে তুলতে বেসরকারি খাতকে যুক্ত করার পরামর্শ দেন।
 
অন্যদিকে ডিসিসিআইর সাবেক সহ-সভাপতি এম আবু হোরায়রাহ্ বলেন, প্রতিদিন মানুষের ঢল নামায় ঢাকা ধ্বংসের মুখে পড়ছে, তাই বিকেন্দ্রীকরণ জরুরি। বুয়েটের অধ্যাপক ড. মো. শামসুল হক গণপরিবহন ব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার তাগিদ দেন।
 
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম জানান, শহরের জলাবদ্ধতার অন্যতম কারণ পলিথিন ব্যবহার। এ সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি নাগরিকদের দায়িত্বশীল হতে হবে বলেও তিনি মত দেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।