ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

বরিশালের বরগুনায় ডেঙ্গুতে নারীর মৃত্যু, আক্রান্ত বাড়ছে উদ্বেগজনক হারে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৬-২০২৫ ০১:০৫:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৫ ০২:০৭:০২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৩ বার পঠিত
বরিশালের বরগুনায় ডেঙ্গুতে নারীর মৃত্যু, আক্রান্ত বাড়ছে উদ্বেগজনক হারে গত ২৪ ঘণ্টায় বরগুনা জেলা হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাবেয়া (১০০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় বরগুনা জেলা হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাবেয়া (১০০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে বিভাগের ছয় জেলার হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩ হাজার ৮০৫ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪২০ জন রোগী। বিভাগে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৯ জনের, যার মধ্যে বরগুনাতেই প্রাণ হারিয়েছেন ৬ জন। আক্রান্তের সংখ্যাও সবচেয়ে বেশি বরগুনাতেই—মোট ২ হাজার ৩২৩ জন। ডেঙ্গুর এই ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ে উদ্বেগ জানিয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, “চিকিৎসার চেয়ে প্রতিরোধই জরুরি। সামর্থ্যের বাইরে পরিস্থিতি চলে গেলে নিয়ন্ত্রণ কঠিন হয়ে যাবে।” তিনি সবাইকে বাড়ির চারপাশ পরিষ্কার রাখার ও মশার কামড় থেকে সুরক্ষা নেওয়ার আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।