ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্মার্ট লিকুইড ট্রি প্রযুক্তি নিয়ে বিশেষ সেমিনার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ০৮:০৩:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ০৮:০৪:২৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৯ বার পঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্মার্ট লিকুইড ট্রি প্রযুক্তি নিয়ে বিশেষ সেমিনার ছবি স্বত্ত্ব : প্রতিবেদক
প্রতিবেদক: ইরফান ইবনে আমিন পাটোয়ারী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে "বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং" বিভাগের উদ্যোগে "IoT-Based Smart Liquid Tress for Carbon Footprint Mitigation in Dense Urban Areas of Bangladesh" শীর্ষক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 
 
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, "এ ধরনের উদ্ভাবন শুধু দেশের জন্য নয়, বরং বৈশ্বিক কার্বন-ডাই-অক্সাইড নির্গমন কমিয়ে জিরো ইমিশন গোল বাস্তবায়ন করতে সাহায্য করবে।" 
 
এছাড়াও এ ধরনের উদ্ভাবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইন্ডাস্ট্রি কানেক্ট করতে বিশ্ববিদ্যালয়ে যথাযথ পরিবেশ তৈরি করা হবে বলেও তিনি আশ্বাস দেন। 
 
উপাচার্য আরো বলেন, "স্মার্ট লিকুইড ট্রি প্রযুক্তিটিতে আমাদের প্রত্যাশার চাইতে প্রাপ্তি বেশি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ইনোভেশন সেন্টারের (আরআইসি-জেইউ) সহযোগিতায় এই প্রযুক্তি এগিয়ে নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে এ ধরণের প্রযুক্তি উদ্ভাবনে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখা হবে।" 
 
গবেষকদের এ ধরনের প্রযুক্তি সকলের সামর্থ্যের মধ্যে আনার আহ্বান জানান উপাচার্য। ইনডোর ও আউটডোর কার্বন ডাই অক্সাইড দূষণ মোকাবেলায় অভিনব ও বৈপ্লবিক একটি উদ্যোগ সম্পর্কে সংশ্লিষ্ট অংশীজনদের কাছে তুলে ধরার জন্য সোমবার (২৫ আগস্ট) বিকাল চারটায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ উপস্থিত ছিলেন। 
 
বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে সমাজবিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শামছুল আলম, আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. সোহেল রানা উপস্থিত ছিলেন।
 
আরো উপস্থিত ছিলেন, ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন, রিসার্চ ইনোভেশন সেন্টার (আরআইসি) এর পরিচালক অধ্যাপক মাসুম শাহরিয়ার, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. ছালেহ আহাম্মদ খান সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং গবেষকবৃন্দ। 
 
প্রকল্পটির সহকারী পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ শাহেদুর রহমান এর সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে উদ্ভাবন সম্পর্কে মুল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ও প্রকল্প পরিচালক অধ্যাপক ড. গোলাম মঈনুদ্দিন।
 
আরআইসি-জেইউ এর তত্ত্ববধানে এবং বিশ্ব ব্যাংকের অর্থায়নে গবেষণাটি পরিচালনা করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. গোলাম মঈনুদ্দিন, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহেদুর রহমান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এম জি সরওয়ার হোসেইন এবং ইপিএল সল্যুশন ইউএসএ’র এম শাকিলুর রহমান।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।