ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

তরুণদের হাতেই রাজনীতির ভবিষ্যৎ পুনর্গঠন: পররাষ্ট্র উপদেষ্টা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৮-২০২৫ ১১:২২:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৫ ১১:২২:০৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৪ বার পঠিত
তরুণদের হাতেই রাজনীতির ভবিষ্যৎ পুনর্গঠন: পররাষ্ট্র উপদেষ্টা
ঢাকায় আয়োজিত ‘বেঙ্গল ডেল্টা কনফারেন্স ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা ড. মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের তরুণরাই দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নতুনভাবে সাজাবে এবং জাতিকে অতীতের বিভাজন থেকে বের করে নিয়ে একটি জ্ঞানভিত্তিক ভবিষ্যতের দিকে এগিয়ে নেবে। তিনি মনে করিয়ে দেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে তরুণদের দৃঢ়তা ও আত্মত্যাগ না থাকলে দেশের রাজনৈতিক পরিবর্তন সম্ভব হতো না।
 
তিনি বলেন, তরুণরা ভুল করতে পারে, তবে অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে তারা একটি নিরপেক্ষ ও শক্তিশালী রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলবে। তার মতে, নতুন প্রজন্ম অতীতের রাজনৈতিক অস্থিতিশীলতায় বাংলাদেশকে ফিরতে দেবে না।
 
বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে তিনি ইউক্রেন যুদ্ধ, গাজায় গণহত্যা এবং যুক্তরাষ্ট্র-চীন উত্তেজনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনকারী উপাদান হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক জনমত পরিবর্তন, দক্ষিণ এশিয়ায় নতুন জোটরাজনীতি এবং রোহিঙ্গা সংকটকেও তিনি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ বলে আখ্যায়িত করেন।
 
দেশের অভ্যন্তরীণ প্রসঙ্গে তিনি শিক্ষা সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বলেন, শিক্ষা ব্যবস্থায় বৈষম্য জাতীয় অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে। অনেক শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা শেষ করেও পড়াশোনায় দক্ষতা অর্জন করতে পারছে না, যা দীর্ঘমেয়াদে দেশের উন্নয়নে নেতিবাচক প্রভাব ফেলছে। এসময় তিনি বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণাভিত্তিক প্রতিষ্ঠানে পরিণত করার ওপর গুরুত্ব দেন।
 
তিনি জোর দিয়ে বলেন, রাজনীতি হতে হবে প্রতিষ্ঠান গঠন, শিক্ষার মানোন্নয়ন এবং তরুণদের জন্য সুযোগ তৈরির মাধ্যম। ক্ষমতা অর্জনের প্রতিযোগিতা থাকলেও সেই ক্ষমতা ব্যবহার করতে হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে।
 
আন্তর্জাতিক বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সম্মেলনে জলবায়ু পরিবর্তন, ভূ-রাজনৈতিক রূপান্তর, অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং তরুণদের রাজনৈতিক অংশগ্রহণের গুরুত্ব নিয়ে আলোচনা হয়।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।