ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে গণঅধিকার পরিষদের দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৮-২০২৫ ০৬:৩৫:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৫ ০৬:৩৫:১৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৯ বার পঠিত
নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে গণঅধিকার পরিষদের দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ছবিঃ সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি। শনিবার (৩০ আগস্ট) দুপুরে দেশের সব জেলায় একযোগে বিক্ষোভ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। একইসঙ্গে ঢাকায় কেন্দ্রীয়ভাবে সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 

দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে সাংবাদিকদের এ কর্মসূচির কথা জানান। তিনি বলেন, শনিবার দুপুর ১২টা থেকে দেশের ৬৪ জেলায় দলের নেতাকর্মীরা বিক্ষোভে অংশ নেবেন। পাশাপাশি বিকেল ৩টায় ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করা হবে, যেখানে হামলার বিচার দাবিও তোলা হবে।
 

উল্লেখ্য, শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগর আল রাজী টাওয়ারের সামনে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী বল প্রয়োগ করে। সংঘর্ষে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন।
 

আহত নুরুল হক নুরকে প্রথমে ইসলামিয়া হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে তাঁকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি এবং অন্যান্য আহত নেতাকর্মীরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।