এমপিওভুক্ত শিক্ষক, পেনশনভোগী ও জুডিশিয়াল সার্ভিস কর্মকর্তাদের বেতন-ভাতায় বিশেষ সুবিধা
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২৪-০৬-২০২৫ ০২:৪৫:০১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৪-০৬-২০২৫ ০২:৪৫:০১ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪০ বার পঠিত
সোমবার (২৩ জুন) অর্থ বিভাগের পক্ষ থেকে আলাদা তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়, যা আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে।
দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী, যৌথ বাহিনীর নির্দেশনাবলির আওতায় বেতন ও পেনশনভোগী এবং জুডিশিয়াল সার্ভিসের জন্য বেতন-ভাতায় বিশেষ সুবিধার প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। সোমবার (২৩ জুন) অর্থ বিভাগের পক্ষ থেকে আলাদা তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়, যা আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1
প্রজ্ঞাপন অনুযায়ী, জাতীয় বেতনস্কেলের গ্রেড-১ থেকে গ্রেড-৯ পর্যন্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ১০ শতাংশ এবং গ্রেড-১০ থেকে গ্রেড-২০ পর্যন্ত কর্মীরা ১৫ শতাংশ বেতন বাড়তি পাবেন। তবে এই বিশেষ সুবিধা কমপক্ষে ১৫০০ টাকা হবে।
একইভাবে যৌথ বাহিনীর জেএসআই আওতাধীন কর্মীদের মধ্যে ওয়ারেন্ট অফিসার বা সমতুল্য পদবি ও তদূর্ধ্ব পর্যায়ের সদস্যরা ১০ শতাংশ এবং সার্জেন্ট ও তদনিম্ন পর্যায়ের কর্মচারীরা ১৫ শতাংশ হারে এই সুবিধা পাবেন। পেনশনভোগীদের মধ্যে যাদের মাসিক পেনশন ১৭,৩৮৯ টাকা বা তদূর্ধ্ব, তারা ১০ শতাংশ এবং যাদের পেনশন কম, তারা ১৫ শতাংশ হারে সুবিধা পাবেন, যার ন্যূনতম অংক ৭৫০ টাকা।
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের বেতন-ভাতা ও পেনশনভোগীরাও মূল বেতনের ১০ শতাংশ হারে এই সুবিধা পাবেন বলে তৃতীয় প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।