ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

নুরুল হক নুর আহতের ঘটনায় এনসিপি নেতাদের নিন্দা ও বার্তা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৮-২০২৫ ০৯:৩৭:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৫ ০৯:৩৭:৪৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬১ বার পঠিত
নুরুল হক নুর আহতের ঘটনায় এনসিপি নেতাদের নিন্দা ও বার্তা ছবি সংগৃহীত

জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। শুক্রবার (২৯ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পৃথক পোস্টে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ এ প্রতিক্রিয়া জানান।
 

ফেসবুকে দেওয়া এক পোস্টে সারজিস আলম লিখেন, নুরুল হক নুরের ওপর এই হামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তার মতে, জাতীয় পার্টিকে ঘিরে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের অংশ হিসেবেই নুরের ওপর হামলা হয়েছে, যা সব রাজনৈতিক শক্তির জন্য একটি শক্ত বার্তা বহন করছে। তিনি এ ঘটনাকে “বর্বরতম হামলা” আখ্যা দিয়ে নিন্দা জানান।
 

অন্যদিকে, হান্নান মাসউদ তার পোস্টে নুরুল হক নুরকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সহযোগী হিসেবে উল্লেখ করে বলেন, নুরের ওপর হামলা মানে গণতান্ত্রিক আন্দোলনের ওপর হামলা। তিনি দাবি করেন, এই হামলার জবাব রাজনৈতিক ঐক্যের মাধ্যমে দিতে হবে।
 

এনসিপি নেতারা আরও অভিযোগ করেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ যেমন দায়ী, তেমনি তাদের সহযোগী ও বৈধতা প্রদানকারী শক্তি হিসেবে জাতীয় পার্টিও দায় এড়াতে পারে না। তাদের মতে, জাতীয় পার্টিকে বিচারিক জবাবদিহিতার আওতায় আনা জরুরি।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।