ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

নেত্রকোনার কলমাকান্দায় বিশেষ অভিযানে ১৬ মামলার আসামি সোহেল মিয়াসহ তিনজন গ্রেফতার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০৯-২০২৫ ১১:৪০:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৫ ১১:৪০:১৪ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৮১ বার পঠিত
নেত্রকোনার কলমাকান্দায় বিশেষ অভিযানে ১৬ মামলার আসামি সোহেল মিয়াসহ তিনজন গ্রেফতার পুলিশের হাতে আটক তিন আসামি। ছবি: সংগৃহীত

নেত্রকোনার কলমাকান্দা থানার পুলিশ বিশেষ অভিযানে তিনজনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে সোহেল মিয়া (৩০) নামে এক আসামির বিরুদ্ধে ১৬টি মামলা রয়েছে। অভিযানে তাদের কাছ থেকে ৩২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় গ্রেফতারকৃতদের নেত্রকোনা আদালতে পাঠানো হয়। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান।
 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক আবু হানিফা ও ফেরদৌস আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় তিন মাদককারবারিকে আটক করা হয়।
 

গ্রেফতারকৃতরা হলেন—উপজেলার চানপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে সোহেল মিয়া (৩০), যার বিরুদ্ধে থানায় আরও ১৬টি মামলা রয়েছে; সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার কান্দাপাড়া গ্রামের মনির উদ্দিনের ছেলে মো. সেলিম (৫০) এবং মধ্যনগর পুরাতনপাড়া গ্রামের হোসেন আলীর ছেলে সৈনিক মিয়া (৩০)।
 

কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান জানান, সোহেল দীর্ঘদিন ধরে এলাকায় চুরি, ছিনতাই ও মাদক ব্যবসায় জড়িত ছিল। ইয়াবাসহ তাকে ও আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া অনুসারে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।