ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০৯-২০২৫ ১০:৪৭:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৫ ১০:৪৭:১১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৩ বার পঠিত
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ছবি সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার আগ্রহ প্রকাশ করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজধানী সিউলে প্রেসিডেন্ট কার্যালয়ে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত তৌফিক ইসলাম শাতিলের পরিচয়পত্র গ্রহণকালে তিনি এ মন্তব্য করেন।
 

এ সময় রাষ্ট্রদূত শাতিল বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন এবং বলেন, দক্ষিণ কোরিয়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার ও নির্ভরযোগ্য বন্ধু। তিনি দুই দেশের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
 

আলোচনায় রাষ্ট্রদূত রোহিঙ্গা সংকটে দক্ষিণ কোরিয়ার অব্যাহত মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান। একইসঙ্গে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দক্ষিণাঞ্চলীয় দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানোর উদ্যোগের প্রশংসা করেন। এ সময় তিনি ভবিষ্যতে পারস্পরিক সুবিধাজনক সময়ে প্রেসিডেন্ট লি জে মিয়ংকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানান।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।