ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

মূল্যস্ফীতি কমলেও স্বস্তি নেই বাজারে: চাল, ডাল, ডিম আর মুরগির দামে ভোক্তার নাভিশ্বাস

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-০৯-২০২৫ ১১:৫২:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৫ ১১:৫২:০৪ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৬ বার পঠিত
মূল্যস্ফীতি কমলেও স্বস্তি নেই বাজারে: চাল, ডাল, ডিম আর মুরগির দামে ভোক্তার নাভিশ্বাস সংগৃহীত ছবি
 

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জানাচ্ছে, আগস্ট মাসে দেশে সামগ্রিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮.২৯ শতাংশে, যা গত তিন বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু এই পরিসংখ্যান বাজারে কোনো স্বস্তি আনতে পারেনি। চাল, ডিম, মুরগি, পিঁয়াজ ও সবজির মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় সাধারণ ক্রেতারা আরও চাপের মুখে পড়েছেন।
 

বিবিএসের তথ্যে দেখা যায়, খাদ্যপণ্যের মূল্যস্ফীতি আগস্টে দাঁড়িয়েছে ৭.৬০ শতাংশে। অর্থাৎ পরিসংখ্যান বলছে গড় হিসাবে দাম কমলেও ভোক্তার প্রধান ব্যয়ের খাত—খাদ্যপণ্য—অব্যাহতভাবে চড়া দামে বিক্রি হচ্ছে। অন্যদিকে খাদ্যবহির্ভূত খাতে কিছু পণ্যের দাম কমায় সামগ্রিক মুদ্রাস্ফীতি হ্রাস পেয়েছে।
 

ঢাকার খিলগাঁও, কারওয়ান বাজার ও মিরপুরে চালের দাম কেজিপ্রতি ৫৫ থেকে ৮৫ টাকা, ডজন ডিম ১৪৫ থেকে ১৫০ টাকা, ব্রয়লার মুরগি ১৬৫ থেকে ১৮৫ টাকা, পিঁয়াজ ৮০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। সবজির বাজারও অস্থির—কাঁচা মরিচ ২০০ টাকা পর্যন্ত, টমেটো ১৫০ টাকার ওপরে। ক্রেতাদের অভিযোগ, মাসের শুরুতেই বেতনের অর্ধেক বাজারে খরচ হয়ে যায়।
 

বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে দাম না কমলে খুচরোতে দাম কমানো সম্ভব নয়। ডলার রেট স্থিতিশীল থাকায় নতুন করে দাম না বাড়লেও আগের উচ্চমূল্যই বহাল আছে। ফলে সাধারণ মানুষ মাসের বাজেট সামলাতে হিমশিম খাচ্ছে।
 

অর্থনীতিবিদদের মতে, একটি পরিবারের মাসিক ব্যয়ের ৬০–৭০ শতাংশই যায় খাবার কেনায়। তাই খাদ্যদ্রব্যের দাম না কমলে পরিসংখ্যানে মুদ্রাস্ফীতি হ্রাস পেলেও ভোক্তা তার সুফল পাবেন না। সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. মুস্তফা কে মুজেরি বলেন, পাইকারি পর্যায়ে অস্বচ্ছতা কমানো, শুল্ক সমন্বয় ও কৃষিপণ্যের সরাসরি বিপণন জোরদার না করলে এই সমস্যা কাটবে না।
 

বিশেষজ্ঞরা সতর্ক করছেন, সামনে উৎসব মৌসুমে খাদ্যপণ্যের চাহিদা আরও বাড়বে। সরবরাহ ঘাটতি দেখা দিলে দাম আরও বাড়তে পারে, যা সামগ্রিক মুদ্রাস্ফীতিকেও আবার উল্টো পথে ঠেলে দিতে পারে। সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন বাজার নিয়ন্ত্রণ ও মানুষের ক্রয়ক্ষমতা রক্ষা।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।