ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

গণ-অভ্যুত্থান দিবস পালনে জাতীয় কমিটি গঠন, সভাপতিত্বে ড. ইউনূস

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৬-২০২৫ ০৬:৫৬:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৫ ০৬:৫৯:৫০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৫ বার পঠিত
গণ-অভ্যুত্থান দিবস পালনে জাতীয় কমিটি গঠন, সভাপতিত্বে ড. ইউনূস
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান দিবস পালনের লক্ষ্যে সরকার ৩৬ সদস্যের একটি জাতীয় কমিটি গঠন করেছে। এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
 
মুক্তিযুদ্ধ ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ফারুক ই আজম কমিটির সহ-সভাপতি এবং সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী কর্মসূচির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।
 
কমিটিতে আরও রয়েছেন অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি, পরিকল্পনা, আইন, বিচার, সংসদ, প্রবাসী কল্যাণ, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, কৃষি, শিল্প, গৃহায়ন, খাদ্য, ভূমি, শিক্ষা, বিদ্যুৎ, সেতু, রেলপথ, পরিবেশ, পানি, যুব ও ক্রীড়া, স্থানীয় সরকার, নৌ-পরিবহন, শ্রম, স্বাস্থ্য, প্রাথমিক শিক্ষা, মৎস্য, সমাজকল্যাণ, মহিলা ও শিশু, ধর্ম, পার্বত্য চট্টগ্রাম, বাণিজ্য, বস্ত্র, পর্যটন, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।
 
কমিটিতে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজসহ সদস্য আব্দুল মুয়ীদ চৌধুরী, সফর রাজ হোসেন, বদিউল আলম মজুমদার, বিচারপতি এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামানও রয়েছেন।
 
সরকারি পর্যায় থেকে কমিটিতে রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব বা মুখ্য সচিব, সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধান, জনপ্রশাসন, অর্থ ও পররাষ্ট্র সচিব।
 
এদিকে, জুলাই মাসে গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনব্যাপী অনুষ্ঠানমালা আয়োজন করা হবে। ধর্মীয় উপাসনালয়ে শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠানমালা শুরু হবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।