নারায়ণগঞ্জে এক ফ্ল্যাট থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার
নিউজটি শুনুন
- আপলোড সময় : ১৬-০৯-২০২৫ ০৮:০৩:৩৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৬-০৯-২০২৫ ০৮:০৩:৩৩ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৭৯ বার পঠিত
ছবি সংগৃহীত
নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল বউবাজার এলাকায় একটি ফ্ল্যাট থেকে এক পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফ্ল্যাটটির দরজা ভেঙে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন হাবিবুল্লাহ শিপলু, তার স্ত্রী মোহিনী আক্তার মীম এবং চার বছর বয়সী ছেলে আফরান।
পুলিশের প্রাথমিক ধারণা, স্ত্রী ও সন্তানকে হত্যার পর শিপলু আত্মহত্যা করেছেন। এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, শিপলুর বিপুল পরিমাণ ঋণ ছিল এবং তার বিরুদ্ধে টাকা আত্মসাতের একটি মামলাও চলমান ছিল। পাওনাদারদের চাপ ও আর্থিক সংকটের কারণেই এ মর্মান্তিক ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।