মীরসরাইয়ে পুত্রকে হত্যাকারী পিতা সিলেট থেকে আটক
নিউজটি শুনুন
- আপলোড সময় : ১৬-০৯-২০২৫ ০১:২৫:০৪ অপরাহ্ন
- আপডেট সময় : ১৬-০৯-২০২৫ ০১:২৫:০৪ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৫২ বার পঠিত
আটক পিতা
মীরসরাই উপজেলার মায়ানীতে পিতার হাতে সন্তান নিহতের প্রধান আসামি পিতা নুরুজ্জামান ও তার নতুন স্ত্রীকে সিলেট থেকে গ্রেফতার করেছে র্যাব-৭।
নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta
সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে সিলেট থেকে আটকের পর রাতে র্যাব টিম তাকে নিয়ে সিলেট থেকে মীরসরাইয়ের উদ্যেশ্যে রওনা হয়েছে।
মীরসরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান, ঘটনার ৪ দিনের মধ্যে উক্ত অপরাধীকে ধরা হলো। ঘটনার পর থেকে প্রশাসন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আসামিকে ধরতে ব্যাপক তৎপরতা চালায়।
অবশেষে উক্ত শাহেদ হত্যার প্রধান আসামি অভিযুক্ত পিতা নরুজ্জামান ও তার নতুন স্ত্রী আনোয়ারা বেগমকে সিলেট থেকে গ্রেফতার করেছে র্যাব-৭।
আশা করা যাচ্ছে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) তাকে মীরসরাই থানায় হস্তান্তর করার পর আসামিদের আদালতে প্রেরণ করা হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।