ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি ভর্তি আবেদন শুরু, অনলাইনে আবেদন করা যাবে ১৫ অক্টোবর পর্যন্ত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-০৯-২০২৫ ০৪:৫১:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৫ ০৪:৫১:৩৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৪৬ বার পঠিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি ভর্তি আবেদন শুরু, অনলাইনে আবেদন করা যাবে ১৫ অক্টোবর পর্যন্ত ছবি সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (পাস) বা ডিগ্রি কোর্সে ভর্তির অনলাইন আবেদন কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টা থেকে শুরু হওয়া এই প্রক্রিয়া চলবে আগামী ১৫ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করে প্রিন্ট নিতে হবে। পরে এই ফরম এবং প্রাথমিক আবেদন ফি বাবদ ৪০০ টাকা সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। কলেজ কর্তৃপক্ষ নির্ধারিত মোবাইল ব্যাংকিং সেবা বা সরাসরি অর্থ প্রদানের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে। আবেদন ফি জমার শেষ তারিখ ১৯ অক্টোবর।
 

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ভর্তি প্রক্রিয়ায় প্রার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য কোর্সভিত্তিক মেধাতালিকা প্রস্তুত করা হবে। ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর আগামী ১৩ নভেম্বর থেকে ডিগ্রি প্রথম বর্ষের ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।
 

শিক্ষাবিদদের মতে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই ভর্তি কার্যক্রম দেশের বিপুল সংখ্যক শিক্ষার্থীর উচ্চশিক্ষায় প্রবেশাধিকার নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 
 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।