বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ২৭.৬৭ বিলিয়ন ডলার
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২৬-০৬-২০২৫ ০৭:২২:২৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৬-০৬-২০২৫ ০৭:২২:২৯ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪৮ বার পঠিত
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৫ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৭,৬৭২.০২ মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ হয়েছে ২২,৬৫২.৩৯ মিলিয়ন ডলার।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1
এর আগের দিন, ২৪ জুন পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ২৭,৩০৬ মিলিয়ন এবং বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২২,২৪৫.৭০ মিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, নিট রিজার্ভ নির্ধারণে আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বিয়োগ করা হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।