ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জে আজ রাত ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০৯-২০২৫ ০৯:৩৫:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৫ ০৯:৩৫:২৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭৫ বার পঠিত
নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জে আজ রাত ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। জরুরি মেরামত কাজের কারণে রাত ১০টা থেকে শনিবার (২০ সেপ্টেম্বর) ভোর ৬টা পর্যন্ত এই সীমিতকরণ কার্যকর থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
 

তিতাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডেমরা-সিদ্ধিরগঞ্জ-গোদনাইল ভাল্ভ স্টেশন সংযোগকারী ১০, ১২ ও ১৪ ইঞ্চি ব্যাসের একটি মুখ্য বিতরণ পাইপলাইনের অংশ বিচ্ছিন্ন করতে হবে। এজন্য নির্ধারিত সময়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
 

প্রভাবিত এলাকা হলো: নারায়ণগঞ্জ শহর, সিদ্ধিরগঞ্জ, মৌচাক, দেলপাড়া, পাগলা, ফতুল্লা, পঞ্চবটি, মোক্তারপুর এবং মুন্সিগঞ্জ। এসব এলাকায় গৃহস্থালি, শিল্প ও বাণিজ্যিক গ্রাহকরা গ্যাস পাবেন না।
 

এ ছাড়া আশপাশের এলাকায় গ্যাসের চাপ কমে যেতে পারে বলেও জানিয়েছে তিতাস। কর্তৃপক্ষ জানিয়েছে, কাজটি জরুরি হওয়ায় সাময়িক অসুবিধার জন্য তারা গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।