ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

বাংলাদেশে টেকসই জ্বালানি রূপান্তরে সৌরশক্তি-পরমাণবিক বিকল্প নিয়ে ড. ইউনূস ও কার্ল পেজের আলোচনা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০৯-২০২৫ ০৫:৫৭:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৫ ০৫:৫৭:৩৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭১ বার পঠিত
বাংলাদেশে টেকসই জ্বালানি রূপান্তরে সৌরশক্তি-পরমাণবিক বিকল্প নিয়ে ড. ইউনূস ও কার্ল পেজের আলোচনা

বাংলাদেশকে দ্রুত পরিচ্ছন্ন, নিরাপদ ও সাশ্রয়ী জ্বালানির পথে এগিয়ে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ ও ঘনবসতিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশকে জীবাশ্ম জ্বালানির ওপর দীর্ঘমেয়াদে নির্ভর করে থাকা উচিত নয়। টেকসই অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে সৌরবিদ্যুৎসহ বিকল্প জ্বালানি উৎসের ব্যবহার এখন সময়ের দাবি।
 

বৃহস্পতিবার রাতে অ্যানথ্রোপোসিন ইনস্টিটিউটের চেয়ারম্যান কার্ল পেজ ও তাঁর দলের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে এই মতামত প্রকাশ করেন অধ্যাপক ইউনূস। তিনি উল্লেখ করেন, নবগঠিত অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে একটি নতুন জাতীয় বিদ্যুৎ নীতি প্রণয়ন করেছে, যেখানে সৌরশক্তি সম্প্রসারণকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। তবে পারমাণবিক বিকল্প নিয়ে যে কোনো সিদ্ধান্তের আগে প্রয়োজন বিস্তারিত গবেষণা ও সম্ভাব্যতা যাচাই।
 

অনুষ্ঠানে কার্ল পেজ প্রযুক্তি উদ্ভাবনের দিক তুলে ধরে বলেন, পরবর্তী প্রজন্মের পারমাণবিক রিঅ্যাক্টর ও হাইব্রিড সিস্টেম কার্যকর, নির্ভরযোগ্য ও শূন্য-কার্বন বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম। বার্জ-ভিত্তিক এই রিঅ্যাক্টরগুলো কম খরচে দীর্ঘমেয়াদে বাংলাদেশের শিল্প খাতকে বিদ্যুৎ সহায়তা দিতে পারে। তিনি জানান, ইন্দোনেশিয়ার মতো দেশ ইতোমধ্যেই এ প্রযুক্তি গ্রহণ করেছে এবং বাংলাদেশ চাইলে পরিচ্ছন্ন জ্বালানির রূপান্তরে অগ্রণী ভূমিকায় থাকতে পারে। এর সুফল হবে কর্মসংস্থান বৃদ্ধি, জ্বালানির মূল্য স্থিতিশীল রাখা এবং শিল্প খাতের প্রতিযোগিতা বাড়ানো।
 

কার্ল পেজ আরও বলেন, বাংলাদেশ উদীয়মান প্রযুক্তির জন্য এক কৌশলগত কেন্দ্র হতে পারে এবং শান্তিপূর্ণ পারমাণবিক উদ্ভাবনে নেতৃত্ব দেওয়ার সুযোগ রয়েছে। এ সময় অধ্যাপক ইউনূস জোর দিয়ে বলেন, সুযোগগুলো অনুসন্ধান করা হবে ঠিকই, তবে গভীর গবেষণা ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না।
 

সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং সরকারের সিনিয়র সচিব ও এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।