ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

চট্টগ্রাম বন্দরে নতুন শুল্ক কার্যকর এক মাসের জন্য স্থগিত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৯-২০২৫ ১০:২২:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৫ ১০:২২:৪৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭২ বার পঠিত
চট্টগ্রাম বন্দরে নতুন শুল্ক কার্যকর এক মাসের জন্য স্থগিত ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরে নতুন শুল্ক কার্যকর করার সিদ্ধান্ত এক মাসের জন্য স্থগিত করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বন্দর অডিটোরিয়ামে ‘কাস্টমস অ্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট: প্রবলেমস, প্রসপেক্টস অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক কর্মশালা শেষে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, বন্দরের কার্যক্রম আন্তর্জাতিক মানে নিতে হলে বিদেশি অপারেটর নিয়োগ ছাড়া বিকল্প নেই।
 

সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী গত ১৫ সেপ্টেম্বর থেকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২৩টি খাতে নতুন ট্যারিফ চালু করেছিল। এতে সর্বোচ্চ ৪১ শতাংশ পর্যন্ত খরচ বেড়ে যায়। প্রায় ৪০ বছর পর মাশুল বাড়ানো হলেও ব্যবসায়ীরা এর তীব্র বিরোধিতা করেন। তাদের অভিযোগ, রফতানিমুখী শিল্প ও ভোক্তা পর্যায়ে এর নেতিবাচক প্রভাব পড়বে। এ কারণে ব্যবসায়ীরা কর্মশালায় অন্তত ছয় মাসের জন্য শুল্ক আদায় স্থগিত রাখার দাবি জানান।
 

উপদেষ্টা জানান, বন্দরের ট্যারিফ থেকে আরও এক মাসের জন্য ‘রিলিফ’ দেয়া হয়েছে। বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে পরামর্শ করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি বলেন, বিশ্বের বড় অপারেটররা শতাধিক বন্দর পরিচালনা করছে; বিদেশি বিনিয়োগ মানে বন্দর বিক্রি নয়, বরং আন্তর্জাতিক মানে পরিচালনা করা। এতে বন্দরের আধুনিকায়ন হবে এবং কর্মসংস্থানের কোনো ক্ষতি হবে না।
 

বে-টার্মিনাল প্রকল্প প্রসঙ্গে তিনি জানান, ডিসেম্বরের মধ্যে চুক্তি সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বিশ্বব্যাংক ইতোমধ্যেই অর্থায়ন দিয়েছে। এই সরকারের মেয়াদে কাগজপত্রের কাজ শেষ হবে এবং পরবর্তী সরকার প্রকল্পের কাজ শুরু করবে।

কর্মশালায় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানান, এমপি কোটায় আনা ৩০টি গাড়ি সরকারকে দিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। নিলামে কম দাম ওঠার কারণে এসব গাড়ি সরকারি পরিবহন পুলে দেয়া হবে। কর্মশালাটি আয়োজন করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ; এতে অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।