ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

সিডনিতে শায়খ আহমাদুল্লাহ: মানবসভ্যতা টিকিয়ে রাখতে পরিবার ব্যবস্থার বিকল্প নেই

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৯-২০২৫ ০৬:৩৪:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৫ ০৬:৩৪:৫২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭৯ বার পঠিত
সিডনিতে শায়খ আহমাদুল্লাহ: মানবসভ্যতা টিকিয়ে রাখতে পরিবার ব্যবস্থার বিকল্প নেই ছবি: সংগৃহীত
আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রখ্যাত আলেম শায়খ আহমাদুল্লাহ বলেছেন, মানবসভ্যতার মূল ভিত্তি হলো পরিবার, এবং মানুষের মানসিক প্রশান্তির জন্যও এর কোনো বিকল্প নেই। শনিবার অস্ট্রেলিয়ার সিডনিতে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিনি সতর্ক করে বলেন, পরিবার ব্যবস্থা মজবুত না করলে মানবসভ্যতাকে টিকিয়ে রাখা সম্ভব হবে না।
সিডনির ডায়মন্ড ভেন্যুস গ্রুপ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে শায়খ আহমাদুল্লাহ বলেন, আধুনিক সমাজে পরিবার ভাঙার যে প্রবণতা দেখা যাচ্ছে, তা একটি সুস্থ সমাজের জন্য অত্যন্ত বিপজ্জনক। তিনি মনে করেন, পশ্চিমা সংস্কৃতির প্রভাব এবং ধর্মীয় অনুশাসনের দুর্বলতা আমাদের পারিবারিক কাঠামোকে দিন দিন ঝুঁকির মধ্যে ফেলছে।
অনুষ্ঠানে তিনি 'পরিবার ব্যবস্থাপনার সংকট ও দাম্পত্য সম্পর্কের গুরুত্ব' নিয়ে দীর্ঘ দুই ঘণ্টা আলোচনা করেন। এ সময় তিনি কোরআন ও হাদিসের আলোকে পরিবারে সৃষ্ট বিভিন্ন সংকট এবং দাম্পত্য জীবনের গুরুত্ব তুলে ধরেন। আলোচনা শেষে তিনি উপস্থিত দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সিডনিপ্রবাসী বাংলাদেশিদের সংগঠন 'ফজর গ্রুপ' এই অনুষ্ঠানের আয়োজন করে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।