প্রবেশপত্র না পেয়ে এইচএসসি পরীক্ষা থেকে বঞ্চিত ১৭ শিক্ষার্থী, গা ঢাকা দিল কলেজ কর্তৃপক্ষ
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২৭-০৬-২০২৫ ০৭:০৩:১৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৭-০৬-২০২৫ ০৭:০৩:১৯ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪৬ বার পঠিত
বৃহস্পতিবার (২৬ জুন) কলেজের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।
জামালপুর পৌর এলাকার প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ১৭ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি প্রবেশপত্র না পাওয়ায়। বৃহস্পতিবার (২৬ জুন) কলেজের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। তবে দেখা যায়, কলেজের সাইনবোর্ড খুলে গেটে তালা ঝুলিয়ে গা ঢাকা দিয়েছে কর্তৃপক্ষ।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1
জানা যায়, বুধবার (২৫ জুন) প্রবেশপত্র না পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা কলেজের অধ্যক্ষের কক্ষে গিয়ে উত্তেজনা প্রকাশ করেন। পরিস্থিতি বেগতিক দেখে অধ্যক্ষ রেজাউল ইসলাম সেলিমসহ কলেজ কর্তৃপক্ষ পালিয়ে যান।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, রেজিস্ট্রেশন ও প্রবেশপত্র বাবদ অর্থ নিলেও তা সরবরাহ করেনি কলেজ কর্তৃপক্ষ।
অভিযোগের বিষয়ে অধ্যক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম বলেন, “বিষয়টি আমার জানা নেই। তবে প্রমাণসহ লিখিত অভিযোগ দেওয়া হলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।