আ. লীগ নেতাদের নামে থাকা ৮০৮ অবকাঠামো ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তন
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২৭-০৬-২০২৫ ০৭:১১:৩৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৭-০৬-২০২৫ ০৭:১১:৩৫ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৫৪ বার পঠিত
বিগত সরকারের ১৬ বছরের শাসনামলে শেখ হাসিনা, তার পরিবার ও আওয়ামী লীগের নেতাদের নামে প্রতিষ্ঠিত ৯৭৭টি অবকাঠামো ও প্রতিষ্ঠানের মধ্যে ৮০৮টির নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1
বৃহস্পতিবার (২৬ জুন) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
জানা যায়, নাম পরিবর্তন করা স্থাপনাগুলোর মধ্যে রয়েছে সেনানিবাস, বিমানঘাঁটি, নৌবাহিনীর জাহাজ, মেগাসেতু, সড়ক, ভবন, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল এবং গবেষণাকেন্দ্রসহ নানা প্রতিষ্ঠান।
বাকি ১৬৯টি প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।