ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

আফগান কিশোরের অবিশ্বাস্য যাত্রা: বিমানের ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে কাবুল থেকে দিল্লি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৯-২০২৫ ০১:১৬:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৫ ০১:২৭:২৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭৩ বার পঠিত
আফগান কিশোরের অবিশ্বাস্য যাত্রা: বিমানের ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে কাবুল থেকে দিল্লি ছবি: সংগৃহীত
এক ১৩ বছর বয়সী আফগান কিশোর অবিশ্বাস্যভাবে উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ারের ভেতরে লুকিয়ে কাবুল থেকে ভারতের দিল্লি পর্যন্ত প্রায় দুই ঘণ্টার পথ পাড়ি দিয়েছে। রবিবার সকালে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অক্ষত অবস্থায় অবতরণ করে সে, যা সংশ্লিষ্ট সকলকে হতবাক করে দিয়েছে। ভারতীয় সংবাদ সংস্থাগুলো সরকারি সূত্রের বরাত দিয়ে এই খবর নিশ্চিত করেছে।
ঘটনাটি ঘটে রবিবার সকাল ১১টার দিকে, যখন কাম এয়ারলাইনসের আরকিউ-৪৪০১ ফ্লাইটটি কাবুল থেকে দিল্লিতে অবতরণ করে। বিমানটি অবতরণের পর বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা উড়োজাহাজের আশেপাশে এক কিশোরকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখেন। পরে এয়ারলাইনসের কর্মীরা কুন্দুজ শহরের ওই কিশোরকে আটক করে নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করে। জিজ্ঞাসাবাদের সময় সে জানায়, কৌতূহলের বশে সে সবার চোখ ফাঁকি দিয়ে কাবুল বিমানবন্দরে ঢুকে পড়ে এবং বিমানের পেছনের ল্যান্ডিং গিয়ারে উঠে বসে। কর্মকর্তারা জানান, এত উচ্চতায় তীব্র ঠান্ডা এবং অক্সিজেনের অভাবে তার মৃত্যুও হতে পারত। জিজ্ঞাসাবাদের পর তাকে সেদিনই ফিরতি ফ্লাইটে আফগানিস্তানে ফেরত পাঠানো হয়। তল্লাশির সময় বিমানটির ল্যান্ডিং গিয়ার থেকে তার ফেলে যাওয়া একটি লাল রঙের ছোট স্পিকার খুঁজে পাওয়া যায়। বিমানটিকে নিরাপদ ঘোষণা করার পর সেটি পরবর্তী যাত্রার জন্য প্রস্তুত হয়।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।