হঠাৎ প্রত্যাহার বেবিচক চেয়ারম্যান মঞ্জুর কবীর ভুঁইয়া
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২৭-০৬-২০২৫ ০৭:১৭:২৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৭-০৬-২০২৫ ০৭:১৭:২৯ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪৩ বার পঠিত
এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভুঁইয়া
সরকারি কাজে কক্সবাজার অবস্থানকালে হঠাৎ করেই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভুঁইয়াকে প্রত্যাহার করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1
বৃহস্পতিবার (২৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তবে প্রত্যাহারের নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।
জানা গেছে, মঞ্জুর কবীর ভুঁইয়া কক্সবাজারে দিনব্যাপী তথ্য অধিকারবিষয়ক একটি কর্মশালায় অংশ নেন এবং কর্মশালা শেষে বিমানবন্দরের চলমান বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।