ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

গুইমারায় দুষ্কৃতকারীদের হামলায় ৩ নিহত, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৯-২০২৫ ০৮:৫৯:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৫ ০৮:৫৯:১৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬২ বার পঠিত
গুইমারায় দুষ্কৃতকারীদের হামলায় ৩ নিহত, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ সংগৃহীত ছবি

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় দুষ্কৃতকারীদের হামলায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সেনাবাহিনীর এক মেজরসহ ১৩ জন সেনাসদস্য, গুইমারা থানার ওসিসহ ৩ জন পুলিশ সদস্য এবং আরও কয়েকজন। ঘটনাটিকে কেন্দ্র করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গভীর দুঃখ প্রকাশ করেছে এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
 

রোববার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না। তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধারণ ও শান্ত থাকার আহ্বান জানানো হয়।
 

খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের জানিয়েছেন, নিহত তিনজনের লাশ খাগড়াছড়ি হাসপাতালের মর্গে রাখা হয়েছে, তবে তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
 

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ যৌথভাবে দায়িত্ব পালন করছে। এরই মধ্যে জেলা সদর ও পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। তবে ১৪৪ ধারার মধ্যেই গুইমারায় সংঘর্ষের ঘটনা ঘটে। রবিবার দুপুরে রামসু বাজারে আগুন দেওয়া হলে একাধিক দোকান ও পার্শ্ববর্তী বসতঘর ক্ষতিগ্রস্ত হয়।
 

চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের পাশে রামসু বাজারে আগুন দেওয়ার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে জুম্ম ছাত্র জনতা ওই এলাকায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছিল। ফলে পুরো এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।