ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

নগরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৯-২০২৫ ১২:৫২:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৫ ১২:৫২:২৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭৬ বার পঠিত
নগরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহেদুল আজম শাকিল
নগরীর চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহেদুল আজম শাকিল ও পটিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসান উল্লাহ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে পৃথক দুটি অভিযান চালিয়ে পাঁচলাইশ ও চকবাজার থানা পুলিশ এ দুজনকে গ্রেপ্তার করে। অ্যাডভোকেট শাকিলকে তার চকবাজারের পুরানা উর্দু লেনের বাসা থেকে এবং হাসান উল্লাহকে পাঁচলাইশের সুগন্ধা আবাসিকের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
 
পুলিশ জানায়, সম্প্রতি চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকার বিরোধী অসংখ্য মিছিল বের করে। এসব মিছিল থেকে এবং পরবর্তীতে অনেককে গ্রেপ্তার করা হয়। মিছিল কার্যক্রম যাতে আর অনুষ্ঠিত হতে না পারে সেজন্য সন্দেহজনক থেকে শুরু করে যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদের ধরতে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।
 
পটিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসান উল্লাহ চৌধুরীকে গ্রেপ্তারের বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান বলেন, তার বিরুদ্ধে ছাত্র–জনতার ওপর হামলার অভিযোগে একাধিক মামলা রয়েছে।
 
এদিকে কোনো মামলা না থাকা অ্যাডভোকেট শাকিলকে ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।