ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

সামাজিক ব্যবসাই টেকসই উন্নয়নের মন্ত্র: ড. ইউনূস

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৬-২০২৫ ০৮:৫৪:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৫ ০৮:৫৫:৩৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৬ বার পঠিত
সামাজিক ব্যবসাই টেকসই উন্নয়নের মন্ত্র: ড. ইউনূস ১৫তম সামাজিক ব্যবসা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত
সামাজিক ব্যবসাকে টেকসই উন্নয়নের মূলমন্ত্র হিসেবে আখ্যায়িত করেছেন প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।
 
শুক্রবার (২৭ জুন) সাভারের সামাজিক কনভেনশন হলে ইউনূস সেন্টারের আয়োজনে অনুষ্ঠিত ১৫তম সামাজিক ব্যবসা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘যুদ্ধ ও সংঘাতে ক্লান্ত পৃথিবী প্রতিনিয়ত পিছিয়ে যাচ্ছে। এই পৃথিবীকে বদলাতে হলে স্বার্থপরতা ভুলে নতুন করে স্বপ্ন দেখতে হবে।’
 
অনুষ্ঠানে জাতীয় সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনব্যাপী কার্যক্রমের সূচনা হয়।
 
প্রধান অতিথির বক্তব্যে ড. ইউনূস বলেন, ‘পূর্ববর্তী সরকারের আপত্তির কারণে গত কয়েক বছর সামাজিক ব্যবসা দিবস আয়োজন সম্ভব হয়নি। বর্তমান সরকার গঠনের পর আমরা আবার এগিয়ে চলতে পেরেছি।’
 
তিনি আরও বলেন, ‘বিশ্ব গড়ে উঠেছে স্বার্থপরতার ভিত্তিতে, যা ধ্বংসের দিকে যাচ্ছে। সামাজিক ব্যবসার মাধ্যমে মানুষকে সেবা দেওয়া যায়, ডোনেশন নয়। এই মডেলকে গুরুত্ব দিতে হবে স্বাস্থ্য, শিক্ষা ও পরিবেশ সুরক্ষায়।’
 
তরুণদের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, ‘বাংলাদেশে আজ যেসব পরিবর্তন এসেছে, তার পেছনে আছে তরুণদের অবদান। তারাই অন্ধকার থেকে আলোতে পথ দেখিয়েছে।’
 
অনুষ্ঠান শেষে ড. ইউনূস সামাজিক ব্যবসা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।