ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

বিশেষ অনুদান পাচ্ছেন ৬৯৯৯ শিক্ষার্থী-শিক্ষক ও ১০১ শিক্ষা প্রতিষ্ঠান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৬-২০২৫ ০৯:০০:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৫ ০৯:০০:৫৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৯ বার পঠিত
বিশেষ অনুদান পাচ্ছেন ৬৯৯৯ শিক্ষার্থী-শিক্ষক ও ১০১ শিক্ষা প্রতিষ্ঠান
সারা দেশে বিশেষ অনুদান খাতের অর্থ বিতরণের লক্ষ্যে ৬ হাজার ৯৯৯ জন শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারী এবং ১০১টি শিক্ষাপ্রতিষ্ঠানের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
 
অনুদানের অর্থ বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং সেবা ‘নগদ’-এর মাধ্যমে সরাসরি উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া হবে।
 
চূড়ান্ত তালিকা অনুযায়ী, ২৫০ জন শিক্ষক ও কর্মচারী, ৬ হাজার ৭৪৯ জন শিক্ষার্থী এবং ১০১টি স্কুল-কলেজ এই অনুদান পাচ্ছে।
 
৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ৪ হাজার ৪৭ জন শিক্ষার্থীকে ৮ হাজার টাকা, একাদশ ও দ্বাদশ শ্রেণির ১ হাজার ৪২৮ জন শিক্ষার্থীকে ৯ হাজার টাকা এবং স্নাতক ও স্নাতকোত্তরের ১ হাজার ২৭৪ জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে।
 
এছাড়া প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ১ লাখ টাকা করে অনুদান পাবে।
 
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নগদের মাধ্যমে এই অর্থ সরাসরি উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।