ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

সাতক্ষীরা সীমান্তে আটক ১৫ বাংলাদেশিকে বিএসএফ থেকে বিজিবির কাছে হস্তান্তর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-১০-২০২৫ ০৩:১২:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৫ ০৩:১২:০৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১০৩ বার পঠিত
সাতক্ষীরা সীমান্তে আটক ১৫ বাংলাদেশিকে বিএসএফ থেকে বিজিবির কাছে হস্তান্তর

সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে ভারতে আটক হওয়া ১৫ বাংলাদেশিকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ফেরত দিয়েছে। বুধবার (১ অক্টোবর) রাতে আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে বিজিবি সদস্যরা তাদের গ্রহণ করে সাতক্ষীরা থানায় হস্তান্তর করে।
 

ফেরত আসা নাগরিকদের পরিচয় জানা যায় খুলনা জেলার কয়রা ও ডুমুরিয়া উপজেলার বাসিন্দা হিসেবে। তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় বিএসএফের হাতে আটক হয়েছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
 

সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারা জানান, বুধবার সন্ধ্যায় বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার বিকাশ কুমার ও বিজিবির তলুইগাছা বিওপি কমান্ডার আবুল কাশেম পতাকা বৈঠকে মিলিত হন। বৈঠকেই আটককৃত ১৫ জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
 

সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ শামিনুল হক বলেন, প্রাথমিকভাবে তাদের থানায় আনা হয়েছে। পরিচয় যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।