ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

বায়েজিদের চিহ্নিত সন্ত্রাসী নুর ইসলাম গ্রেপ্তার, এলজি উদ্ধার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-১০-২০২৫ ১২:৫৫:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৫ ১২:৫৫:৩২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৩ বার পঠিত
বায়েজিদের চিহ্নিত সন্ত্রাসী নুর ইসলাম গ্রেপ্তার, এলজি উদ্ধার উদ্ধারকৃত বস্তু
নগরীর বায়েজিদ এলাকার চিহ্নিত সন্ত্রাসী জাহিদুল হাসান মুরাদ প্রকাশ নুর ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি তার কাছ থেকে একটি দেশীয় এলজি ও ৯টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার ভোরে হাটহাজারীর মজুরি পাড়ার ফরিদ মেম্বারের ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর বায়েজিদের মাইজপাড়া ঝারুয়ার দিঘির পাড়ে থাকা ইয়ার মোহাম্মদ নামের এক ব্যক্তির মালিকানাধীন পরিত্যক্ষ বাড়ির দক্ষিণ পশ্চিম কোনায় ঝোপের ভেতর থেকে উক্ত অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়।
 
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান আজাদীকে বলেন, একটি টিম অঙিজেন মোড়ে দায়িত্ব পালনের সময় খবর পায়, আমাদের থানা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও গত সেপ্টেম্বরে দায়ের হওয়া একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি জাহিদুল হাটহাজারীর মজুরি পাড়ায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালাই। জাহিদুলকে গ্রেপ্তার করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে মাইজপাড়া এলাকা থেকে একটি দেশি এলজি ও ৯টি কার্তুজ উদ্ধার করা হয়। জাহিদুলের বিরুদ্ধে বায়েজিদ থানায় ৪টি মামলাসহ চট্টগ্রামের বিভিন্ন থানায় মোট ১১টি মামলা রয়েছে বলে জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।