গাজীপুরে সংরক্ষিত বনভূমি দখলমুক্ত, উচ্ছেদ করা হলো দুই শতাধিক অবৈধ স্থাপনা
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২৯-০৬-২০২৫ ০৯:৪০:২৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৯-০৬-২০২৫ ০৯:৪০:২৫ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৯০ বার পঠিত
ছবি: সংগৃহীত
গাজীপুর সদরের মনিপুর এলাকায় সংরক্ষিত বনভূমি জবরদখল করে গড়ে তোলা দুই শতাধিক অবৈধ বসতবাড়ি ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। শনিবার (২৮ জুন) সকাল সাড়ে ৯টা থেকে গাজীপুর সদর রেঞ্জের অধীনে মনিপুর, নয়াপাড়া, বেগমপুর ও বিকেবাড়ি বিটের ডগরী গ্রামে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1
অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশিদ। অভিযানে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, আনসার ও বন বিভাগের প্রায় চার শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।
গাজীপুর সদর রেঞ্জ কর্মকর্তা জুয়েল রানা জানান, গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর সংরক্ষিত বনভূমি দখল করে অসংখ্য অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়, যার ফলে বনাঞ্চলের বিশাল অংশ বেদখল হয়ে যায়। বন মন্ত্রণালয়ের নির্দেশনায় অবৈধ স্থাপনাগুলো চিহ্নিত করে উচ্ছেদের আবেদন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ জানান, অভিযানে প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে বনভূমি পুনরুদ্ধার করা হয়েছে। সংরক্ষিত বন রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।