ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

জুলাই সনদ বাস্তবায়নসহ ৭ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে জাগপার স্মারকলিপি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-১০-২০২৫ ০৩:৪৫:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৫ ০৩:৪৫:৫৪ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৭ বার পঠিত
জুলাই সনদ বাস্তবায়নসহ ৭ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে জাগপার স্মারকলিপি

জুলাই সনদের বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনের দাবিতে প্রধান উপদেষ্টার উদ্দেশে ৭ দফা দাবি পেশ করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। রোববার সারা দেশের জেলা প্রশাসকদের মাধ্যমে দলটির নেতারা এই স্মারকলিপি হস্তান্তর করেন। সংগঠনের সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের স্বাক্ষরিত এই স্মারকলিপি সরকারের কাছে রাজনৈতিক সংস্কার ও সুশাসন প্রতিষ্ঠার আহ্বান জানায়।
 

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর প্রধান উপদেষ্টার নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের প্রত্যাশা বেড়ে যায়। তারা চায় সংস্কার, বিচার ও প্রকৃত গণতন্ত্র ফিরে আসুক; স্বৈরতন্ত্র, দুর্নীতি ও বিদেশি প্রভাব থেকে বাংলাদেশ মুক্ত থাকুক। জাগপার মতে, এবারই সুযোগ এসেছে জনগণের আস্থা ফিরিয়ে এনে রাজনৈতিক স্থিতিশীলতা গড়ে তোলার।
 

দলটির দাবি, যদি জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে বাংলাদেশ নতুন উচ্চতায় পৌঁছাবে। ৭ দফা দাবির মধ্যে রয়েছে— জুলাই সনদের ওপর গণভোট, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা, আওয়ামী আমলে সংঘটিত দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের বিচার, ভারতের সঙ্গে গোপন চুক্তিগুলো প্রকাশ ও বাতিল, আওয়ামী লীগ সংশ্লিষ্ট জোটগুলোর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা, অনুপাতভিত্তিক (PR) ভোটপদ্ধতিতে নির্বাচন আয়োজন এবং ভারতের প্রভাবমুক্ত অবাধ নির্বাচন নিশ্চিত করা।
 

দেশব্যাপী স্মারকলিপি জমা দেন বিভিন্ন জেলার জাগপা নেতারা। তাঁদের মধ্যে ছিলেন ঠাকুরগাঁওয়ে অধ্যাপক ইকবাল হোসেন, মাদারীপুরে আসাদুর রহমান খান, নরসিংদীতে সৈয়দ মো. শফিকুল ইসলাম, চট্টগ্রামে এ এম এম আনাছ, যশোরে মো. নিজামউদ্দিন অমিত, নারায়ণগঞ্জে হাজী মো. হাসমত উল্লাহ, বগুড়ায় মো. শামীম আখতার পাইলট, দিনাজপুরে মাহবুব আলম ননী, ফেনীতে নজরুল ইসলাম বাবলু, সাতক্ষীরায় আব্দুর রহমান ফারুকী, মানিকগঞ্জে এস এম ওলিউল আনোয়ার, পঞ্চগড়ে কামাল হোসেন পাটোয়ারি এবং বরিশালে আব্দুল জলিল খাঁ প্রমুখ।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।