ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভোট গণনার মাঝে রাতভর উত্তেজনা, স্লোগানে মুখর বিবিএ অনুষদ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-১০-২০২৫ ০১:৩৯:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৫ ০১:৩৯:৪৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮০ বার পঠিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভোট গণনার মাঝে রাতভর উত্তেজনা, স্লোগানে মুখর বিবিএ অনুষদ

রাত গভীর। সময় তখন প্রায় ১২টা ৩০ মিনিট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদে ইলেকট্রনিক মেশিনের মাধ্যমে ভোট গণনা চলছিল। ঠিক সেই সময় কয়েকশ শিক্ষার্থী হঠাৎ অডিটোরিয়ামে প্রবেশ করে বিভিন্ন রাজনৈতিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে স্লোগান দিতে থাকে। মুহূর্তেই সেখানে আরও শিক্ষার্থী যোগ দিলে পুরো অনুষদ চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
 

বিকেল চারটায় ভোটগ্রহণ শেষ হলেও ভোট গণনা শুরু হয় বিকেল পাঁচটা থেকে। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ভবনে ধাপে ধাপে গণনা চলে। প্রার্থীদের এজেন্ট ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে সতর্কতার সঙ্গে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা ভোট গণনা করায় প্রক্রিয়াটি ধীরগতি হয়। প্রশাসন সূত্রে জানা যায়, রাত আড়াইটার দিকে ফলাফল ঘোষণার সম্ভাবনা রয়েছে।
 

এর আগে সন্ধ্যায় শিবির-সমর্থিত প্যানেল সংবাদ সম্মেলনে ভোট অনিয়মের অভিযোগ তোলে। পাল্টা সংবাদ সম্মেলনে ছাত্রদল প্যানেল শিবির ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর বিরুদ্ধে অভিযোগ করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ১নং গেইটে বিএনপি ও জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হয়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি করে।
 

এদিকে রাত আটটার দিকে বিবিএ অনুষদের সিঁড়িতে ইসলামী ও দেশাত্মবোধক গান দিয়ে অবস্থান কর্মসূচি শুরু করে শিবির-সমর্থিত শিক্ষার্থীরা। পরে ছাত্রদল-সম্পৃক্ত শিক্ষার্থীরাও সেখানে অবস্থান নেয় তবে প্রথমে গান বাজায়নি। রাত এগারোটার দিকে উভয় পক্ষই সমান্তরালে গান কর্মসূচি পালন করে। মাঝেমধ্যে তারা নিজেদের সংগঠনের পক্ষে স্লোগান দেয়, তবে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।
 

রাত বাড়ার সঙ্গে সঙ্গে অডিটোরিয়ামে জড়ো হওয়া শিক্ষার্থীরা ভারতের প্রভাবের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে, যা দ্রুত পুরো অনুষদ এলাকায় ছড়িয়ে পড়ে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ছাত্রদল-সমর্থিত শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে চাকসু ভবনের দিকে যাত্রা করেছিল।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।