ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

বিকল্প গেটেও শুরু হয়নি পণ্য খালাস: উদ্বেগে আমদানিকারকরা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-১০-২০২৫ ০৩:০৪:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১০-২০২৫ ০৩:০৪:৪৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭২ বার পঠিত
বিকল্প গেটেও শুরু হয়নি পণ্য খালাস: উদ্বেগে আমদানিকারকরা ছবি সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের তিন দিন পার হলেও এখনো শুরু হয়নি আমদানি পণ্য খালাস কার্যক্রম। সোমবার (২০ অক্টোবর) সকাল থেকে ঘোষিত ৯ নম্বর গেটের সামনে অপেক্ষা করছেন শতাধিক আমদানিকারক, সিএন্ডএফ এজেন্ট এবং কুরিয়ার প্রতিনিধি—তবে কার্যক্রম শুরুর কোনো লক্ষণ দেখা যায়নি।

আগুনের পর বিমানবন্দর কর্তৃপক্ষ ঘোষণা দেয়, বিকল্প হিসেবে ৯ নম্বর গেট দিয়ে পণ্য খালাস করা হবে। শনিবার কাস্টমস হাউস কমিশনার মো. মসিউর রহমানের স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সহায়তায় ওই গেট দিয়েই কায়িক পরীক্ষণ ও শুল্ক প্রক্রিয়া সম্পন্ন হবে।

কিন্তু সোমবার সকাল থেকে উপস্থিত ব্যবসায়ীরা জানান, কোনো কার্যক্রম শুরু হয়নি। তারা বলেন, “আমরা সকাল থেকেই অপেক্ষা করছি, কিন্তু বিমান বা কাস্টমস কর্তৃপক্ষের কাউকে দেখা যায়নি। কবে থেকে খালাস শুরু হবে, তাও কেউ জানায়নি।”

ব্যবসায়ীরা জানান, ভারী পণ্য খালাসের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম—যেমন হাইস্টার বা ফর্কলিফট—উপস্থিত না থাকায় তারা বিপাকে পড়েছেন। সময়মতো খালাস না হলে আমদানি পণ্যে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন তারা।

উল্লেখ্য, শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট টানা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, এবং পরদিন রোববার আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।