ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

বিচারপ্রক্রিয়ায় সেনা কর্মকর্তাদের উপস্থিতি প্রশংসনীয়: আইন উপদেষ্টা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-১০-২০২৫ ০২:৩১:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৫ ০২:৩১:৩৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৮ বার পঠিত
বিচারপ্রক্রিয়ায় সেনা কর্মকর্তাদের উপস্থিতি প্রশংসনীয়: আইন উপদেষ্টা ছবি: সংগৃহীত
বিচারপ্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেনা কর্মকর্তাদের উপস্থিতি অত্যন্ত প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, এটি আইনের শাসনের প্রতি সেনাবাহিনীর ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রতিফলন।
 
বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা দেখিয়ে সেনা সদস্যরা যেভাবে হাজির হয়েছেন, কিংবা সেনা প্রশাসন ও সেনাপ্রধান যেভাবে সহযোগিতা করেছেন—তা সত্যিই প্রশংসনীয়।”
 
আইন উপদেষ্টা আরও বলেন, “তারা আইনের শাসনের প্রতি যে শ্রদ্ধাবোধ দেখিয়েছেন, আমরা সেটিকে অত্যন্ত পজিটিভলি (ইতিবাচকভাবে) দেখি।”
 
এ সময় সাব জেলে অভিযুক্তদের রাখার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “ওদের কোথায় রাখা হবে, সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত বিষয়। তারা পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এ বিষয়ে মন্তব্য করা আমার এখতিয়ারের মধ্যে পড়ে না।”

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।