ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

সৌদি আরবের নতুন গ্র্যান্ড মুফতি শেখ ড. সালেহ আল-ফাওজান, ধর্মীয় নেতৃত্বে নতুন অধ্যায়

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-১০-২০২৫ ১০:৫৯:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৫ ১০:৫৯:১১ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১০২ বার পঠিত
সৌদি আরবের নতুন গ্র্যান্ড মুফতি শেখ ড. সালেহ আল-ফাওজান, ধর্মীয় নেতৃত্বে নতুন অধ্যায় ছবি: সংগৃহীত

সৌদি আরবের নতুন গ্র্যান্ড মুফতি হিসেবে নিযুক্ত হয়েছেন বিশিষ্ট ইসলামি পণ্ডিত শেখ ড. সালেহ বিন ফাওজান বিন আবদুল্লাহ আল-ফাওজান। বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের জারি করা এক রাজকীয় আদেশে এই নিয়োগের ঘোষণা দেওয়া হয়। একই আদেশে তাকে সৌদি সিনিয়র আলেম পরিষদের চেয়ারম্যান এবং গবেষণা ও ফতওয়া বিষয়ক সভাপতির দায়িত্বও অর্পণ করা হয়েছে। মন্ত্রীর মর্যাদায় তিনি এসব দায়িত্ব পালন করবেন, এবং নিয়োগটি অবিলম্বে কার্যকর হয়েছে বলে জানিয়েছে রাজকীয় আদালত।
 

৯০ বছর বয়সী ড. সালেহ আল-ফাওজান দীর্ঘদিন ধরে সৌদি আরবের অন্যতম শীর্ষ ইসলামি আলেম হিসেবে পরিচিত। তিনি সিনিয়র আলেম পরিষদের সদস্য, স্থায়ী ফতওয়া কমিটির সদস্য এবং একাধিক ইসলামি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
 

১৯৩৫ সালের ২৮ সেপ্টেম্বর সৌদি আরবের আল-কাসিম প্রদেশে জন্মগ্রহণ করেন তিনি। পিতার মৃত্যুর পর স্থানীয় এক ইমামের কাছে কুরআন শিক্ষা গ্রহণ করেন এবং পরবর্তীতে ইসলামি জ্ঞানচর্চায় নিজেকে সম্পূর্ণভাবে নিবেদিত করেন। রেডিওর জনপ্রিয় অনুষ্ঠান নূর আলা আল-দারব ও টেলিভিশনের নিয়মিত ধর্মীয় আলোচনার মাধ্যমে তিনি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক পরিচিতি লাভ করেন। তার ফতোয়া ও ধর্মীয় বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বজুড়ে মুসলমানদের মধ্যে ছড়িয়ে পড়ে।
 

ইসলামি ফিকহ, আকিদাহ ও শরিয়াহ আইন বিষয়ে অসংখ্য গ্রন্থ রচনা করেছেন ড. আল-ফাওজান। তার আরবি ভাষার বইগুলো বহু ইসলামি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্যপুস্তক হিসেবে ব্যবহৃত হচ্ছে। শরিয়াহভিত্তিক চিন্তাধারা, দাওয়াতি কার্যক্রম এবং ইসলামী সমাজে ইতিবাচক প্রভাবের জন্য তিনি মুসলিম বিশ্বে গভীর শ্রদ্ধা অর্জন করেছেন।
 

ধর্মবিষয়ক বিশ্লেষকরা মনে করছেন, ড. আল-ফাওজানের নেতৃত্বে সৌদি আরবের ধর্মীয় গবেষণা, ফিকহ ও ফতওয়া কার্যক্রম আরও প্রাতিষ্ঠানিক ও প্রভাবশালী হবে।
 

উল্লেখ্য, তার পূর্বসূরি শেখ আবদুল আজিজ আল-শেখ, যিনি দীর্ঘদিন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি পদে দায়িত্ব পালন করেছিলেন, গত ২৩ সেপ্টেম্বর ৮১ বছর বয়সে ইন্তেকাল করেন। নতুন এই নিয়োগের মাধ্যমে সৌদি আরবে ধর্মীয় নেতৃত্বে এক নতুন অধ্যায়ের সূচনা হলো।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।