ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ আজ মধ্যরাতে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-১০-২০২৫ ১২:৫১:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৫ ১২:৫১:০৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭১ বার পঠিত
ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ আজ মধ্যরাতে সংগৃহীত ছবি
 

ইলিশের প্রজনন মৌসুমে জারি করা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ শনিবার (২৫ অক্টোবর) মধ্যরাতে। নিষেধাজ্ঞা শেষে আবারও নদীতে নামার প্রস্তুতিতে ব্যস্ত ভোলার প্রায় তিন লাখ জেলে। কেউ নতুন জাল কিনছেন, কেউবা পুরোনো নৌকা ও ট্রলার মেরামতে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
 

মেঘনা ও তেঁতুলিয়া নদীর পাড়জুড়ে এখন জেলেদের সরগরম প্রস্তুতি। দীর্ঘ ২২ দিন মাছ ধরতে না পারায় তাদের জীবনে নেমে এসেছিল অর্থকষ্ট। তাই অনেকেই ধার-দেনা করে নৌকা সংস্কার ও জাল প্রস্তুতের কাজে নেমেছেন। এখন আশা একটাই—নদীতে নামলেই মিলবে কাঙ্ক্ষিত ইলিশ, আর সেই আয়েই শোধ হবে জমে থাকা ঋণ।
 

স্থানীয় জেলেরা জানান, প্রতি মৌসুমেই ধার নিয়ে জাল ও নৌকার ব্যবস্থা করতে হয়। এবারের মৌসুমে ভালো ইলিশ পেলে তারা আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে আশা করছেন।
 

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, “আমরা আশাবাদী, এবারের মৌসুমে জেলেরা পর্যাপ্ত মাছ ধরতে পারবে। নিষেধাজ্ঞা কার্যকরভাবে বাস্তবায়ন হওয়ায় ইলিশের প্রজনন প্রক্রিয়া সফল হয়েছে।”
 

তিনি আরও জানান, নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে জেলার সাত উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে নিয়মিত অভিযান চালানো হয়। এতে ২০০-র বেশি জেলে আটক এবং বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়েছে।
 

জেলেদের প্রত্যাশা, এবারের মৌসুমে নদীতে ইলিশের জোয়ারে ভেসে উঠবে তাদের সংসারও।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।