ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

মিয়ানমারের গুলিতে টেকনাফে আহত নারী, সীমান্তজুড়ে বাড়ছে উদ্বেগ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-১০-২০২৫ ০৭:৩৯:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৫ ০৭:৩৯:২৪ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬০ বার পঠিত
মিয়ানমারের গুলিতে টেকনাফে আহত নারী, সীমান্তজুড়ে বাড়ছে উদ্বেগ

কক্সবাজারের টেকনাফে মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে ছেনুয়ারা বেগম (৩৫) নামে এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার সন্ধ্যায় হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল বাগগুনা এলাকায় এই ঘটনা ঘটে। আহত ছেনুয়ারা ওই এলাকার আক্তার হোসেনের স্ত্রী বলে জানা গেছে। গুলিটি তার পায়ে লাগে এবং স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে কুতুপালং হাসপাতালে ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।
 

স্থানীয় সূত্রে জানা যায়, একই সময় মিজবা উদ্দিন নামে এক দোকানদারের দোকানের ছাউনিতে একটি তাজা গুলি এসে পড়ে। স্থানীয়রা সেটি উদ্ধার করে প্রশাসনকে জানান। এলাকার মানুষ এতে আতঙ্কিত হয়ে পড়েছেন।
 

ঘটনার বিষয়ে উখিয়ার ৬৪-বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক বলেন, হোয়াইক্যং এলাকায় এক নারীর গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছেন তারা। আহত নারী বর্তমানে চিকিৎসাধীন আছেন এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
 

আহত নারীর স্বামী আক্তার হোসেন জানান, স্ত্রী শিশু সন্তান নিয়ে বাড়ি ফিরছিলেন, এমন সময় মিয়ানমার দিক থেকে ছোড়া গুলি এসে তার পায়ে লাগে। স্থানীয়রা চিৎকার শুনে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহেসান উদ্দিন বলেন, সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ এক নারীর খবর পাওয়া গেছে। প্রশাসন ঘটনাটি তদন্ত করছে এবং বিষয়টি ঘনিষ্ঠভাবে নজরে রাখা হচ্ছে। সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির সঙ্গে সমন্বয় জোরদার করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।