ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

দ্রুত সাংবাদিক সুরক্ষা আইন ও অনলাইন নীতিমালা আসছে: জানালেন তথ্য উপদেষ্টা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-১০-২০২৫ ০৭:৩২:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৫ ০৭:৩২:০৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫০ বার পঠিত
দ্রুত সাংবাদিক সুরক্ষা আইন ও অনলাইন নীতিমালা আসছে: জানালেন তথ্য উপদেষ্টা ছবি সংগৃহীত

সাংবাদিকদের জন্য সুরক্ষা আইন প্রণয়নের প্রক্রিয়া দ্রুতই সম্পন্ন হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, এ আইন পেশাদার সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করবে, যদিও এর সুযোগ কেউ অপব্যবহার করলে তাদেরও জবাবদিহির আওতায় আনা হবে।

রোববার (২৬ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তথ্য উপদেষ্টা জানান, সাংবাদিকদের বেতন ও মজুরি কাঠামো নির্ধারণে সরকার পদক্ষেপ নিচ্ছে। প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে বেতন না দিলে তাদের এক্রিডিটেশন ও সরকারি সুবিধা বাতিল করা হবে। তিনি বলেন, এন্ট্রি লেভেলে সাংবাদিকদের জন্য উপযুক্ত বেসিক স্যালারি নির্ধারণ জরুরি—১২ বা ১৫ হাজার টাকার মতো নিম্ন বেতন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মাহফুজ আলম আরও জানান, অনলাইন প্ল্যাটফর্মে জবাবদিহিতা নিশ্চিত করতে নতুন নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত আগামী সপ্তাহের মধ্যে নেওয়া হবে। নির্বাচনকালীন সময়ে সাংবাদিকদের নিরাপত্তা রক্ষায় নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনাও হবে বলে জানান তিনি। পাশাপাশি গুজব ও অপতথ্য রোধে সব গণমাধ্যম প্রতিষ্ঠানকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

তথ্য উপদেষ্টা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত মর্যাদা বজায় রাখতে তথ্য মন্ত্রণালয় একটি গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নিচ্ছে। এই কমিশন পত্রিকা ও টেলিভিশন চ্যানেলের প্রচার ও সার্কুলেশন নিয়ন্ত্রণের পাশাপাশি সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণে কাজ করবে, যেখানে সরকারের কোনো প্রত্যক্ষ নিয়ন্ত্রণ থাকবে না।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।