ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

দেশে এল Samsung Galaxy A17 5G: ছয় বছরের আপডেট ও জেমেনাই এআই ফিচারে সমৃদ্ধ স্মার্টফোন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-১০-২০২৫ ১০:৩৮:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৫ ১০:৩৮:৩৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৫৯ বার পঠিত
দেশে এল Samsung Galaxy A17 5G: ছয় বছরের আপডেট ও জেমেনাই এআই ফিচারে সমৃদ্ধ স্মার্টফোন ছবি সংগৃহীত

স্যামসাং বাংলাদেশের বাজারে আনলো তাদের নতুন স্মার্টফোন Samsung Galaxy A17 5G, যা দীর্ঘ মেয়াদি সফটওয়্যার ও সিকিউরিটি সাপোর্টসহ আসছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্যবহারকারীরা এই ফোনে পাবেন ৬ বার অপারেটিং সিস্টেম আপগ্রেড ও ৬ বছরের সিকিউরিটি আপডেট—যা মধ্যম বাজেটের ফোনে এখন পর্যন্ত সবচেয়ে দীর্ঘ মেয়াদি আপডেট সুবিধা।
 

নতুন এই স্মার্টফোনে যুক্ত হয়েছে গুগল জেমেনাই এআই-এর উদ্ভাবনী ফিচার ‘সার্কেল টু সার্চ’, যার মাধ্যমে স্ক্রিনে থাকা যেকোনো লেখা, ছবি বা বস্তু ঘিরে বৃত্ত আঁকলেই তাৎক্ষণিকভাবে সার্চ রেজাল্ট দেখা যাবে। পাশাপাশি রয়েছে আরও কয়েকটি কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর ফিচার—‘জেমেনাই লাইভ,’ ‘অ্যাক্রোস অ্যাপস অ্যাকশন’ ও ‘এআই ইমেজ ক্রিয়েশন’, যা ব্যবহারকারীর অভিজ্ঞতাকে করবে আরও গতিশীল।
 

এক্সিনোজ ১৩৩০ (৫ ন্যানোমিটার) চিপসেট এবং ২.৪ গিগাহার্টজ অক্টাকোর সিপিইউ সমৃদ্ধ এই ফোনে মাল্টিটাস্কিং, গেমিং ও ভিডিও স্ট্রিমিং হবে আরও মসৃণ। এতে রয়েছে ৬.৭ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট, যা ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্সকে আরও প্রাণবন্ত করে তোলে।
 

ফোনটির ত্রিমাত্রিক ক্যামেরা সেটআপে রয়েছে ৫০ মেগাপিক্সেল মেইন সেন্সর, ৫ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। উন্নত সেন্সরের কারণে এটি রাতে ২.৫ গুণ বেশি আলো ধারণ করতে পারে, ফলে লো-লাইট ফটোগ্রাফিতেও স্পষ্ট ছবি তোলা সম্ভব।
 

Samsung Galaxy A17 5G বাজারে পাওয়া যাচ্ছে তিনটি সংস্করণে—৬/৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রম, এবং ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি রম। ডিভাইসটি আইপি৫৪ স্প্ল্যাশপ্রুফ রেটিংপ্রাপ্ত, ওজনে মাত্র ১৯২ গ্রাম এবং পুরুত্বে ৭.৫ মিলিমিটার। পেছনের গ্লাস ফাইবার–রিইনফোর্সড পলিমার কাঠামো ও গরিলা গ্লাস ভিক্টাস ডিসপ্লে ফোনটিকে করেছে আরও টেকসই।
 

স্যামসাং বাংলাদেশের এমএক্স ডিভিশনের হেড অব প্রোডাক্ট অ্যান্ড মারকম সৈয়দ মো. বদরুল আরিফিন বলেন, “আমরা এমন ডিভাইস আনতে চাই যা ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনকে আরও সহজ ও বুদ্ধিমত্তাসম্পন্ন করবে। ‘অসাম ইন্টেলিজেন্স’-এর মাধ্যমে আমরা সেই লক্ষ্যেই এগোচ্ছি।”

Samsung Galaxy A17 5G এখন দেশের বাজারে পাওয়া যাচ্ছে ব্ল্যাক, গ্রে ও ব্লু—এই তিন রঙে। স্মার্টফোনটির মূল্য শুরু হয়েছে ২৪,৯৯৯ টাকা থেকে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।