ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

এলপিজির নতুন দাম ঘোষণা হবে বুধবার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০৮:০৫:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০৮:০৫:০৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১২১ বার পঠিত
এলপিজির নতুন দাম ঘোষণা হবে বুধবার ছবি: সংগৃহীত
জুলাই মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ছে না কমছে, তা জানা যাবে বুধবার (২ জুলাই)। ওইদিন এক মাসের জন্য নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
 
মঙ্গলবার (১ জুলাই) বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সৌদি আরামকোর জুলাই (২০২৫) মাসের সৌদি সিপি মূল্য বিবেচনায় এনে ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির দাম সমন্বয় করা হবে এবং বিকেল ৩টায় তা ঘোষণা করা হবে।
 
সাথে ঘোষণা করা হবে অটোগ্যাসের নতুন দামও।
 
এর আগে গত ২ জুন সর্বশেষ এলপিজির দাম সমন্বয় করা হয়। তখন ১২ কেজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১,৪০৩ টাকা নির্ধারণ করা হয়। একই দিনে অটোগ্যাসের দাম ১ টাকা ২৭ পয়সা কমিয়ে প্রতি লিটার ৬৪ টাকা ৩০ পয়সা নির্ধারণ করা হয়।
 
২০২৪ সালে এলপিজি ও অটোগ্যাসের দাম ৪ দফা কমানো হলেও ৭ দফায় বাড়ানো হয়েছিল। ডিসেম্বর মাসে দাম ছিল অপরিবর্তিত।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।