ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

ফরিদপুরে বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ, দুই ঘণ্টা সড়ক অবরোধ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-১০-২০২৫ ১২:৩০:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৫ ১২:৩০:০৪ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬০ বার পঠিত
ফরিদপুরে বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ, দুই ঘণ্টা সড়ক অবরোধ ছবি: সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত একাংশের নেতাকর্মীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে মাঝকান্দি–ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী ওয়াবদা মোড়ে তারা গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে দুই ঘণ্টাব্যাপী অবরোধ করেন।
 

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দলের ত্যাগী ও মাঠপর্যায়ের নেতাকর্মীদের অবমূল্যায়ন করে নবগঠিত কমিটিতে আওয়ামী লীগের পদ-পদবিধারী বা ঘনিষ্ঠ ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে। তারা বলেন, আগামী ১০ নভেম্বরের মধ্যে কমিটি বাতিল না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
 

অবরোধ চলাকালে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে দুই কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী ও থানার পরিদর্শক (তদন্ত) আল আমিন ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন। প্রশাসনের আশ্বাসে তারা শান্ত হয়ে অবরোধ তুলে নেন।
 

স্থানীয় প্রশাসন জানায়, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক এবং যাতায়াত স্বাভাবিকভাবে চলছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।