ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

বাংলাদেশ জলবায়ু সংকটে: স্বাস্থ্য ও অর্থনীতিতে ভয়াবহ চাপ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-১০-২০২৫ ০২:১০:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৫ ০২:১০:৫৭ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭৪ বার পঠিত
বাংলাদেশ জলবায়ু সংকটে: স্বাস্থ্য ও অর্থনীতিতে ভয়াবহ চাপ

বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের প্রভাবে এক গভীর মানবিক, স্বাস্থ্য ও অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে। আন্তর্জাতিক সাময়িকী দ্য ল্যানসেট কাউন্টডাউন অন হেলথ অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ–এর সর্বশেষ প্রতিবেদন দেশের পরিস্থিতি নিয়ে গুরুতর উদ্বেগের ইঙ্গিত দিয়েছে।
 

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে অস্বাভাবিক তাপপ্রবাহে শ্রম পণ্যে উৎপাদনশীলতা কমে যাওয়ায় বাংলাদেশের সম্ভাব্য আয় ক্ষতি হয়েছে প্রায় ২৪ বিলিয়ন মার্কিন ডলার। জলবায়ু পরিবর্তনের দীর্ঘমেয়াদি প্রভাব ইতিমধ্যেই জনস্বাস্থ্যকে নানাভাবে আঘাত করছে। ১৯৫০–এর দশকের তুলনায় বর্তমানে ডেঙ্গু ভাইরাস সংক্রমণের উপযোগী আবহাওয়া বেড়েছে প্রায় ৯০ শতাংশ, যা নগরাঞ্চলে সংক্রামক রোগের ঝুঁকি বাড়িয়েছে বহু গুণে।
 

তবে শুধু তাপপ্রবাহ নয়, বায়ু দূষণও এখন প্রাণঘাতী মাত্রায় পৌঁছেছে। পরিসংখ্যান বলছে, ২০২২ সালেই বায়ু দূষণের কারণে দেশে মারা গেছেন প্রায় ২ লাখ ২৫ হাজার মানুষ। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তন এখন আর ভবিষ্যতের আশংকা নয়, বরং বাংলাদেশের জনস্বাস্থ্য ও অর্থনীতির জন্য তাৎক্ষণিক এক সংকট বাস্তবতা। অপুষ্টি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিও এই সংকটকে আরও জটিল করে তুলছে।
 

বিশ্লেষকরা মনে করছেন— এ পরিস্থিতি মোকাবেলায় জরুরি জাতীয় পরিকল্পনা, আধুনিক স্বাস্থ্য অবকাঠামো এবং আন্তর্জাতিক সহায়তা এখন সময়ের দাবি। নীতিনির্ধারকদের দ্রুত ও কার্যকর পদক্ষেপ ছাড়া এই সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।

 

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।