ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

প্রতিদিন কাঠবাদাম খেলে শরীরে ঘটে যেসব উপকার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-১১-২০২৫ ১০:৫২:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৫ ১০:৫২:৩৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৫ বার পঠিত
প্রতিদিন কাঠবাদাম খেলে শরীরে ঘটে যেসব উপকার ছবি: সংগৃহীত
পুষ্টিগুণে ভরপুর কাঠবাদাম শুধু একটি বাদাম নয়, এটি যেন এক প্রাকৃতিক পুষ্টি–প্যাকেজ। এতে রয়েছে ভিটামিন ই, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিংক, কপার, সেলেনিয়াম, ফসফরাস ও আয়রনের মতো প্রয়োজনীয় খনিজ উপাদান, যা শরীরের বিভিন্ন অঙ্গের কার্যক্ষমতা বাড়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে। নিয়মিত কাঠবাদাম খেলে শ্বাসতন্ত্রের সমস্যা কমে, রক্তস্বল্পতা দূর হয় এবং হৃদরোগের ঝুঁকি হ্রাস পায়।
 
কাঠবাদামে থাকা রাইবোফ্লাভিন ও এল–কারনিটিন মস্তিষ্কের কোষকে সক্রিয় রাখে, স্মৃতিশক্তি উন্নত করে এবং আলঝেইমারের ঝুঁকি কমায়। প্রতিদিন সকালে ৪–৬টি ভেজানো কাঠবাদাম খেলে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে এবং মনোযোগ ধরে রাখা সহজ হয়।
 
হার্টের জন্যও কাঠবাদাম অত্যন্ত উপকারী। এতে থাকা প্রোটিন, পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম হৃদপিণ্ডের পেশি শক্ত রাখে, রক্ত সঞ্চালন উন্নত করে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। বিশেষ করে ভিটামিন ই রক্তনালিতে জমে থাকা ফ্যাট অপসারণে সহায়তা করে।
 
ডায়াবেটিস নিয়ন্ত্রণেও কাঠবাদাম কার্যকর ভূমিকা রাখে। এটি ইনসুলিনের মাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করে, ফলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যায় না। একইসঙ্গে, গবেষণায় দেখা গেছে, কাঠবাদাম কোলন ক্যানসার প্রতিরোধে ভূমিকা রাখে এবং অন্ত্রের সুরক্ষায় সহায়ক।
 
রক্তচাপ নিয়ন্ত্রণে কাঠবাদামও উপকারী। এতে থাকা ফসফরাস ও সোডিয়াম রক্তচাপের ওঠানামা নিয়ন্ত্রণ করে শরীরের ভারসাম্য বজায় রাখে।
 
যাঁরা ওজন কমাতে চান, তাদের জন্য কাঠবাদাম হতে পারে আদর্শ স্ন্যাকস। এটি ক্ষুধা কমিয়ে অতিরিক্ত খাবার গ্রহণ রোধ করে, বিপাকক্রিয়া ত্বরান্বিত করে এবং শরীরে অপ্রয়োজনীয় ক্যালরি জমতে বাধা দেয়।
 
এছাড়া কাঠবাদাম খারাপ কোলেস্টেরল (LDL) কমিয়ে ভালো কোলেস্টেরল (HDL) বাড়াতে সহায়তা করে। এতে থাকা মনো–স্যাচুরেটেড ও ওমেগা–৬ ফ্যাটি অ্যাসিড রক্তনালির স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব ফেলে। ট্রান্স ফ্যাট না থাকায় হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে যায়।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।