ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

জাতীয় নির্বাচনের পরই অনুষ্ঠিত হবে এবারের বিশ্ব ইজতেমা: ধর্ম উপদেষ্টা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-১১-২০২৫ ০৪:০৪:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৫ ০৪:০৪:৫০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৯ বার পঠিত
জাতীয় নির্বাচনের পরই অনুষ্ঠিত হবে এবারের বিশ্ব ইজতেমা: ধর্ম উপদেষ্টা ছবি: সংগৃহীত
জাতীয় নির্বাচনের পর অনুষ্ঠিত হবে এবারের বিশ্ব ইজতেমা। রোববার (২ নভেম্বর) সচিবালয়ে তাবলিগ জামাতের দুই পক্ষ—জুবায়ের ও সা’দপন্থিদের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
 
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, দেশের বর্তমান বিশেষ পরিস্থিতি এবং নির্বাচনী প্রস্তুতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনের আমেজ শুরু হয়ে গেছে, আর আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনী দায়িত্বে ব্যস্ত থাকবে। তাই নির্বাচন ও রমজান শেষে ইজতেমা আয়োজনের বিষয়ে উভয় পক্ষের নেতারা সম্মতি জানিয়েছেন।
 
তবে কারা আগে ইজতেমা আয়োজন করবে, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ধর্ম উপদেষ্টা স্পষ্ট করে বলেন, “দুই গ্রুপের একসঙ্গে ইজতেমা হওয়ার সুযোগ নেই। আলোচনা চালিয়ে উভয় পক্ষের তারিখ আলাদা করে নির্ধারণ করা হবে।”
 
বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
 
অন্যদিকে, রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে এনিসিপির জুলাই সনদে সই না করা বিষয়ে প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা বলেন, “রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। দরজা বন্ধ থাকলেও খুলতে বেশি সময় লাগবে না। আমাদের নিয়ত সহিহ ও পরিশুদ্ধ—আমরা একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের দিকে এগোচ্ছি।”
 
তিনি আরও জানান, ড. জাকির নায়েককে বাংলাদেশে আনার বিষয়ে কিছু প্রতিনিধি দেখা করেছিল। তবে এটি ধর্ম মন্ত্রণালয়ের বিষয় নয় বলে স্পষ্ট করেন তিনি। “বিদেশি মেহমানদের বিষয়ে সিদ্ধান্ত নেয় পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখানে ধর্ম উপদেষ্টার পছন্দ-অপছন্দ কোনো বিষয় নয়,” বলেন ড. খালিদ হোসেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।