ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন: সরকারের অটল অবস্থান পুনর্ব্যক্ত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-১১-২০২৫ ০৮:৪৬:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৫ ০৮:৪৬:৩৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭৯ বার পঠিত
ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন: সরকারের অটল অবস্থান পুনর্ব্যক্ত ছবি: সংগৃহীত
জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত ‘জুলাই সনদ’ বাস্তবায়ন ও নির্বাচন আয়োজনের অগ্রগতি পর্যালোচনায় আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এক জরুরি বৈঠকে সরকার আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
 
বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল সংবাদ সম্মেলনে বলেন, “উপদেষ্টা পরিষদের সভায় সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে—ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই বিষয়ে কোনো অনিশ্চয়তা বা বিলম্বের সুযোগ নেই।”
 
তিনি আরও জানান, বৈঠকে গণভোটের সময়সূচি, বিষয়বস্তু এবং জুলাই সনদের সংস্কার-সংক্রান্ত ভিন্নমত নিয়ে আলোচনা হয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিদ্যমান মতভেদের দ্রুত সমাধানে আহ্বান জানিয়ে তিনি বলেন, “ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে আগামী এক সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ দিকনির্দেশনা দিতে অনুরোধ করা হয়েছে।”
 
আসিফ নজরুল বলেন, “দলগুলোর ঐক্যবদ্ধ দিকনির্দেশনা পাওয়া গেলে সরকারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে। বর্তমান পরিস্থিতিতে সময়ক্ষেপণের কোনো সুযোগ নেই—এটা সবার উপলব্ধি করা উচিত।”
 
সভায় জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) আদেশ’ চূড়ান্তকরণ এবং গণভোটের রূপরেখা নিয়ে গভীর আলোচনা হয়। আলোচনায় অংশ নেওয়া উপদেষ্টারা বলেন, গণভোটের সময় ও বিষয়বস্তু নির্ধারণ এবং কমিশনের ভিন্নমতগুলোর নিষ্পত্তি এখন সময়ের দাবি।
 
সংবাদ ব্রিফিংয়ে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।