ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল সুপারমুন দেখা যাবে আজ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-১১-২০২৫ ১১:১৩:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৫ ১১:১৩:৪০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৪ বার পঠিত
বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল সুপারমুন দেখা যাবে আজ ছবি: সংগৃহীত

এ সপ্তাহে রাতের আকাশে দেখা মিলবে বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল চাঁদ বা সুপারমুন। মহাজাগতিক সৌন্দর্যের সেই বিশেষ পূর্ণিমা হচ্ছে সুপারমুন।
২০২৫ সালের তিনটি পরপর সুপারমুনের মধ্যে দ্বিতীয়টি দেখা যাবে আজ রাতে। এদিন যুক্তরাজ্যে উদযাপিত হবে ঐতিহ্যবাহী ‘বনফায়ার নাইট’। তাই এ রাতটি হবে আলো, ঝলক ও রঙের মায়াবী সমাহার।


চাঁদ যখন নিজের কক্ষপথে ঘুরতে ঘুরতে পৃথিবীর সবচেয়ে কাছে আসে, সেই সময় পূর্ণিমা হয়। আর ওই সময় চাঁদ সাধারণ সময়ের তুলনায় অনেক বড় আর ঝলমলে দেখায়। ফলে এ সপ্তাহের রাতগুলো হবে একটু বেশি আলো ঝলমলে ও মোহনীয়।


এই মনোরম দৃশ্য উপভোগ করতে চাইলে আবহাওয়া পরিষ্কার থাকাই মুখ্য। তাই আকাশ কোথায় স্বচ্ছ থাকবে, তা জানতে আবহাওয়া রিপোর্টে নজর রাখা দরকার, যাতে চাঁদ দেখার জন্য সেরা স্থান বেছে নেওয়া যায়।


চাঁদ পৃথিবীকে একদম বৃত্তাকার পথে আবর্তন করে না। চাঁদের কক্ষপথ কিছুটা ডিম্বাকৃতি বা উপবৃত্তাকার। সে কারণে কখনো চাঁদ পৃথিবীর কাছাকাছি আসে (পেরিজি), আবার কখনো দূরে সরে যায় (অ্যাপোজি)। পেরিজিতে চাঁদ পৃথিবী থেকে প্রায় ২ লাখ ২০ হাজার মাইল দূরে থাকে, আর অ্যাপোজিতে এই দূরত্ব প্রায় ২ লাখ ৫০ হাজার মাইল।


চাঁদ যদি পূর্ণিমার সময় পৃথিবীর সবচেয়ে কাছে থাকে বা পেরিজির ৯০ শতাংশ কাছাকাছি থাকে, তাকে বলে ‘সুপারমুন’। এ সময় আকাশে চাঁদ সাধারণ পূর্ণিমার চেয়ে বড় ও উজ্জ্বল দেখায়।

১৯৭৯ সালে জ্যোতিষী রিচার্ড নোল প্রথম এই ‘সুপারমুন’ শব্দটি ব্যবহার করেন। যখন পূর্ণিমা চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান করে। ফলে তা সাধারণ পূর্ণিমার চেয়ে বড় ও উজ্জ্বল হয়।


নভেম্বরের এই সুপারমুনকে বলা হচ্ছে বিভার মুন। বহু শতাব্দী ধরে বিভিন্ন সংস্কৃতি, বিশেষত উত্তর আমেরিকার আদিবাসী গোত্র ও প্রাচীন ইউরোপীয়দের মধ্যে এ নামের ব্যবহার রয়েছে। কারণ, নভেম্বরেই বিভাররা শীতের প্রস্তুতি হিসেবে বাঁধ তৈরি ও খাদ্য সংগ্রহে সবচেয়ে ব্যস্ত থাকে। এমনকি ১৬০০ শতকে যুক্তরাজ্যে বিভার শিকারের প্রচলন ছিল, যার ফলে সেগুলো দেশের প্রকৃতি থেকে বিলুপ্ত হয়ে যায়। এ বছরের শেষ সুপারমুন দেখা যাবে ৪ ডিসেম্বর।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।