ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

জাতীয় নির্বাচন সামনে রেখে ২৯ জেলায় নতুন ডিসি নিয়োগ দিল অন্তর্বর্তী সরকার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-১১-২০২৫ ১২:৪৩:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১১-২০২৫ ১২:৪৩:২০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৫ বার পঠিত
জাতীয় নির্বাচন সামনে রেখে ২৯ জেলায় নতুন ডিসি নিয়োগ দিল অন্তর্বর্তী সরকার ছবি: সংগৃহীত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে অন্তর্বর্তী সরকার। দুই দিনে মোট ২৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার রাতে ১৫ জেলায় এবং রোববার আরও ১৪ জেলায় এই নিয়োগের আদেশ জারি করা হয়।
 
সরকারি সূত্রে জানা গেছে, এসব বদলি ও নিয়োগের মাধ্যমে নির্বাচনের আগেই মাঠ প্রশাসনকে নতুনভাবে সাজানো হচ্ছে। কারণ জেলা প্রশাসকরাই জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন। নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে ভোটের ফলাফল ঘোষণার আগ পর্যন্ত প্রশাসনিক তদারকির মূল দায়িত্ব থাকে তাদের হাতে।
 
ডিসিদের তত্ত্বাবধানে পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসার ও সহকারী প্রিসাইডিং অফিসার নিয়োগ দেওয়া হয়, ফলে তারা সরাসরি নির্বাচনী প্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে থাকেন। একইভাবে জেলা পুলিশ সুপাররা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন, যাদের নিয়েও শিগগিরই বদলি হতে পারে বলে সূত্র জানিয়েছে।
 
রোববার (৯ নভেম্বর) যেসব ১৪ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে, সেগুলো হলো—
ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, জামালপুর, মেহেরপুর, কিশোরগঞ্জ, ঝালকাঠি, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, পঞ্চগড়, জয়পুরহাট, ময়মনসিংহ, মানিকগঞ্জ ও চাঁদপুর।
 
এর মধ্যে উল্লেখযোগ্য নিয়োগগুলো হলো—
নড়াইলের ডিসি শারমিন আক্তার জাহানকে ব্রাহ্মণবাড়িয়ায়, পরিবেশ অধিদপ্তরের পরিচালক আবদুল্লাহ আল মাসউদকে ঝিনাইদহে, মেহেরপুরের ডিসি মোহাম্মদ আবদুল ছালামকে নড়াইলে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহারকে মেহেরপুরে এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক নাজমুল ইসলাম সরকারকে চাঁদপুরের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
 
এর আগের দিন শনিবার (৮ নভেম্বর) রাতে নতুন ডিসি নিয়োগ পেয়েছে ১৫ জেলা—নোয়াখালী, হবিগঞ্জ, গাজীপুর, ঢাকা, গাইবান্ধা, বরগুনা, বগুড়া, সিরাজগঞ্জ, মাগুরা, পিরোজপুর, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, কুষ্টিয়া ও ভোলা।
 
একই সঙ্গে যেসব জেলার জেলা প্রশাসক পরিবর্তন হয়েছে, তাদের বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দপ্তরে বদলি করা হয়েছে। প্রশাসনিক এই পুনর্বিন্যাসকে নির্বাচনকালীন মাঠ প্রশাসনকে গতিশীল ও নিরপেক্ষ রাখার প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।